বুধবার , ২৭ মার্চ ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৭০ বছর পর বাংলাদেশ-ভারতের মধ্যে চালু হচ্ছে ক্রুজ শিপ

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২৭, ২০১৯ ৯:৪৭ অপরাহ্ণ

প্রায় ৭০ বছর পর আগামী ২৯ মার্চ বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফের ক্রুজ শিপ চালু হতে যাচ্ছে। কোস্টাল ও প্রটোকল রুটে প্যাসেঞ্জার ও ক্রুজ সার্ভিস পরিচালনার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আলোকে ওইদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ক্রুজ শিপ ‘এমভি মধুমতি’ ঢাকা হতে কলকাতার উদ্দেশে যাত্রা করবে। একই দিনে ভারতের ক্রুজ শিপ ‘মেসার্স আর ভি. বেঙ্গল গঙ্গা’ কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

ক্রুজ শিপ যাত্রার ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ২৯ মার্চ বিকাল ৫টায় ঢাকার সন্নিকটে নারায়ণগঞ্জের পাগলাস্থ’ ভিআইপি ঘাটে (মেরিএন্ডারসন) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নৌমন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাহাজ চলাচলের উদ্বোধন করবেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জাহাজটি ২৯ মার্চ রওনা দিয়ে বরিশাল-মোংলা-সুন্দরবন-খুলনার আন্টিহারা-ভারতের হলদিয়া রুট হয়ে ৩১ মার্চ আনুমানিক দুপুর ১২টায় কলকাতায় পৌঁছবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ নভেম্বর বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোস্টাল এবং প্রটোকল রুটে প্যাসেঞ্জার ও ক্রুজ সার্ভিস চালুর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ২০১৮ সালের ২৫ অক্টোবর এ বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর হয়।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে ভূত তাড়াতে নারীকে খাওয়ানো হলো গোবর-সাবান গুড়া

বরিশালে নিজের ক্লিনিকে চিকিৎসকা না করানোয় রোগীকে মারধর করলেন ভূয়া এমবিবিএস ডাক্তার

‘ভুল’ স্বীকার সৌদি জোটের

সাংবাদিকদের সঙ্গে নিয়েই অপরাধ দমন করতে চাইঃনবাগত পুলিশ সুপার

বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

যুবকের দেহ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার

এস এম রহুল আমিন

বিএমপি কমিশনার এস.এম রুহুল আমিনের বদলি আদেশ স্থগিত।।

আওয়ামী লীগেরঃ ইশতেহারপটুয়াখালীতে আসবে বুলেট ট্রেন!

পিরোজপুরে করোনা প্রতিরোধে প্রচারণা ও মাস্ক বিতারণে শহীদ রাজু ব্রিগেড

বরিশালে আশ্রয়কেন্দ্রে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ