রবিবার , ৭ এপ্রিল ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরগুনায় স্কুলের ছাদ ধসে ছাত্রীর মৃত্যুর ঘটনায় কঠিন শাস্তি নির্দেশ

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ৭, ২০১৯ ১১:০৭ অপরাহ্ণ

বরগুনায় একটি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ ধসে শিক্ষার্থী হতাহতের ঘটনা তদন্ত করে দায়ীদের কঠিন শাস্তি নিশ্চিতের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো.তাজুল ইসলাম।

রোববার (৭ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই নির্দেশ দেয়ার কথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনগুলোর নির্মাণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা। এলজিইডি ঠিকাদারদের মাধ্যমে স্কুল ভবনগুলো নির্মাণ করে থাকে।

শনিবার দুপুরে বরগুনার তালতলী উপজেলার ছোটবগি পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের গ্রেড বিম ভেঙে পড়ে মানসুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় একই শ্রেণির আরও পাঁচজন আহত হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘এই ধরনের দুর্ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে দায়িত্বপ্রাপ্ত সংস্থা এলজিইডিকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা, পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে দ্রুত সেখানে নতুন ভবন নির্মাণের পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’

এর আগে তিনি মুন্সিগঞ্জ, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের জেলা পরিষদের নির্বাচিত তিনজন সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের মনোনয়ন বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকার বুধবার: ওবায়দুল কাদের

পিরোজপুরের ইন্দুরকানী‌তে ক‌রোনা রোগী স‌ন্দে‌হে জঙ্গলে পড়ে থাকা যুবক‌কে উদ্ধার

নলছিটিতে সরকারি অফিস, একটি দোকান ও দুই বাড়িতে দূর্ধর্ষ চুরি

নৌপ্রধানের দায়িত্ব গ্রহণ আওরঙ্গজেব চৌধুরীর

বরিশাল বিমানবন্দরে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

বরিশালে ভিক্ষার টাকায় স্বামী-স্ত্রী’র ঈদ উদযাপন

বরিশালে বিএমপি’র ৪ থানায় ৯৯৯ সেবা কার্যক্রমের উদ্বোধন

বরিশাল প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা: কমিশন গঠন

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে আবারো বিমান দুর্ঘটনা

বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে হারালাম