মঙ্গলবার , ২১ মে ২০১৯ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

খাদ্য অধিদফতরের নতুন ডিজি নাজমানারা খানুম

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ২১, ২০১৯ ৮:৩১ অপরাহ্ণ

খাদ্য অধিদফতর ও পরিবেশ অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

খাদ্য অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। অন্যদিকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বে থাকা মো. আরিফুর রহমান অপুকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব এ কে এম রফিক আহমেদ। অতিরিক্ত সচিব রফিক আহমেদ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সিলর পদের মেয়াদ শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য যোগ দিয়েছেন।

সোমবার (২০ মে) পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সুলতান আহমেদকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। অন্যদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল কাদিরকে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক করা হয়।

রফিক আহমেদকে পরিবেশ অধিদফতরের নতুন মহাপরিচালক নিয়োগ দেয়ায় নুরুল কাদিরের নিয়োগ আদেশটি বাতিল করা হয়েছে।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বসুন্ধরা কোভিড হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ

বরিশালে আজ থেকে কঠোর অবস্থানে জেলা প্রশাসনঃ ০২ জনকে জেল জরিমানা

বঙ্গবন্ধুকে নিয়ে ২২ হাজার পৃষ্ঠার নথি হস্তান্তর করবে পুলিশ

প্রাণভিক্ষা চাইবেন মুফতি হান্নান

ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদক পেলেন বরিশালের ইমরান

বরিশাল বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু নতুন আক্রান্ত ১২২

তিন দৃষ্টিপ্রতিবন্ধীকে চাকরির নিয়োগপত্র দিলেন অনন্ত জলিলতিন দৃষ্টিপ্রতিবন্ধীকে চাকরির নিয়োগপত্র দিলেন অনন্ত জলিল

বইয়ের যত্ন নিবেন যেভাবে

ঈমান নামক মহা নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন : ছারছীনার পীর সাহেব

দুই মাস আগে ডিভোর্স, বাসা থেকে ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার