মঙ্গলবার , ২৫ জুন ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

‌বরিশালে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা, অনুমোদনহীন ১৮ পণ্য জব্দ

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ২৫, ২০১৯ ১:৫৮ পূর্বাহ্ণ

বরিশালে অনুমোদন বিহিন ওষুধ বিক্রির অপরাধে ডে-নাইট নামক একটি ওষুধের ফার্মেসী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ওই প্রতিষ্ঠান থেকে অনুমোদন বিহিন ১৮ আইটেমের লক্ষাধিক টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

আজ সোমবার (২৪ জুন) বিকাল পৌনে ৬টার দিকে নগরীর সদর রোডের পশ্চিম পাশে মেসার্স ডে-নাইট ফার্মেসীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মেয়াদ উত্তির্ণ ও অনুমোদন বিহিন ওষুধের বিরুদ্ধে নগরীর সদর রোড এলাকার বেশ কয়েকটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন।

এর মধ্যে ডে-নাইট ফার্মেসীতে অনুমোদন বিহিন ১৮ ধরনের বিপুল পরিমান অবৈধ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে ফার্মেসীর সত্ত্বাধিকারী সঞ্জয় দে’কে ১০ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়েছে।

তাছাড়া ওই ১৮ ধরনের অনুমোদন বিহিন অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। অভিযানকালে বরিশালের ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) এসএম সুলতানুল আরেফিন ও বরিশাল সিটি কর্পোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক উপস্থিত ছিলেন।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যাত্রীদের চমকে দেওয়ার মত কীর্তনখোলা-১০

ত্যাগের পুরস্কার পাচ্ছেন বরিশালের জাহাঙ্গীর কবির নানক?

বরিশালে গৌরনদীতে একই পরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সবাই

বরিশালে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণের উদ্বোধন

মুমিনুলকে রেখে বাংলাদেশ প্রাথমিক দল

পটুয়াখালীতে ট্রলি উল্টে যুবক নিহত

ড. ওয়াজেদ মিয়ার জন্মদিন উপলক্ষে কর্মসূচি

আজিমপুর কবরস্থানে লেখক মুশতাকের দাফন সম্পন্ন

বরিশালে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) এর সংবাদ সম্মেলন

সিলেটে শিববাড়িতে জঙ্গি আস্তানা দুই দফা বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৩।।