মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

‘‌অযৌক্তিক ধর্মঘটে জনগণ কেন কষ্ট পাবে কেন’

প্রতিবেদক
alltimeBDnews24
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ৮:২০ অপরাহ্ণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরিবহন ধর্মঘট আহ্বানকারীদের উদ্দেশে বলেছেন, রায় দিয়েছেন আদালত। জনগণ দেয়নি। রায়ের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তাহলে জনগণ কেন কষ্ট পাবে?

সারা দেশে পরিবহন ধর্মঘটের বিষয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব অযৌক্তিক ধর্মঘট প্রত্যাহার করে নেয়া উচিত।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর ডাকা মঙ্গলবারের আধা বেলার হরতাল সফল হয়নি দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরে কেউ হরতাল দেখেছে? কোথাও কি গাড়িঘোড়া বন্ধ হয়েছে? এটা হরতাল না ভয়তাল। এখন ভয়তালেও কেউ ভয় পায় না। কাজেই আজকে যাঁরা হরতাল-ধর্মঘট ডাকেন, তাঁদের উদ্দেশে বলতে চাই, হরতাল এখন আর গণতান্ত্রিক আন্দোলনের দাবি আদায়ের কার্যকর হাতিয়ার নয়। হরতাল নামক হাতিয়ারে এখন মরিচা পড়ে গেছে।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম সারোয়ার কবীর, মামুনুর রশীদ, গিয়াস উদ্দিন সরকার প্রমুখ।

ছাত্রনেতাদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে গডফাদারের উত্থান ভয়াবহ। ইতিহাস দেখ। গডফাদারদের পরিণতি স্বাভাবিক নয়। তিনি বলেন, আমাদের পার্টিতে দক্ষতাসম্পন্ন জনপ্রিয় নেতা চাই। গডফাদারদের বিরুদ্ধে আমরা আপসহীন লড়াই শুরু করেছি। গডফাদারদের বিরুদ্ধে আমাদের নেত্রীর অবস্থান অত্যন্ত কঠোর। ছাত্রনেতাদের বলব, কেউ গডফাদারের ভাবমূর্তি গড়ে তুলো না। একসময় ভাবও থাকবে না, মূর্তিও থাকবে না। গডফাদারদের পরিণতি হয় অত্যন্ত করুণ।

নেতাদের স্বার্থের পাহারাদার না হতেও ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পথ নাটক স্বপ্নের আকাশে মেঘ

আমাদের বিচারকরা অনেকাংশে দুর্নীতি মুক্ত: রাষ্ট্রপতি

বরিশাল বুলস বিপিএলে থাকা না থাকা নিয়ে আলমগীর খান আলোর সাথে সৌজন্য সাক্ষাৎ দূর্বার তারুণ্যের প্রতিনিধি দলের

এবার দেশেই তৈরি হচ্ছে স্মার্ট কার্ড।।

বরিশালে ঘরের ভেতর স্বামী খুন, স্ত্রী-শ্যালক আটক: অস্ত্র উদ্ধার

বরিশালে ইসলামী আন্দোলন প্রার্থীর ভোট বর্জন

১১ হাজার কেভি বিদ্যুতে মৃত্যুমুখী পিরোজপুরের পারভেজ, পল্লী বিদ্যুৎ বলছে, তাদের কেউ না!

পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরিশালে বাইকচালক অক্সিজেন সিলিন্ডার বেঁধে রোগী নিয়ে হাসপাতালে

কেমন হতে পারে আজকের বরিশাল বুলস দল??