শনিবার , ১১ ডিসেম্বর ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত: স্বাস্থ‌্যমন্ত্রী

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ১১, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ

দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানান, জিম্বাবুয়ে থেকে খেলা শেষ করে ফিরে আসা জাতীয় মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটারের শরীরে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতা‌ল থেকে সাংবাদিকদের এ তথ‌্য জানান।

তিনি বলেন, ‘করোনার নতুন এই ধরনের উপসর্গ মৃদু। দুই নারী ক্রিকে‌টার কোয়ারেন্টাইনে আ‌ছেন। তারা ভালো আছেন। নিয়‌মিত তাদের চেকআপ চলছে। আশা করছি, তারা দুজনই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

এখনও যারা করোনার টিকা নেননি, তাদেরকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। টিকা নিলে ওমিক্রনে আক্রান্ত হলেও তেমন ক্ষতি হবে না বলে তিনি আশস্ত করেন।

এ প্রসঙ্গে শনিবার বিকেএসপিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘যেহেতু তারা ওই অঞ্চল (আফ্রিকা) সফর করে এসেছে, তাই তাদের ওমিক্রন শনাক্ত হওয়ার বিষয়ে আমি অবাক হইনি। তারা এখন সবাই আইসোলসনে আছে। আক্রান্ত দুজনসহ দলের সব নারী ক্রিকেটার সুস্থ আছেন।’

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এরশাদের ভাগ্নি জামাই হলেন বাবলু

আইপিডিজি ডিস্ট্রিক গভর্নর মো. রুবায়েত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান রোটারি ক্লাব অব বরিশালের সভাপতি খান মামুন

বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে প্রাক বহিরগমন প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত।

চিকিৎসক সহ কর্মচারী সংকটে বরিশাল শেবাচিম হাসপাতাল

এসএসসিতে নির্বাচনী পরীক্ষা বাতিল হলেও ক্লাস বাধ্যতামূলক

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র পদে বদল

বাংলা প্রথমপত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩২৫৬ জন : বহিষ্কার ৮

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত, দুই সহোদরকে অভিযুক্ত করে চার্জশিট

বরিশাল নগরীর আমতলা জুমির খান সড়কে চুরি

ভারত-বাংলাদেশ নতুন সম্পর্কে চীনের ভূমিকা