সোমবার , ২ ডিসেম্বর ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৫ কোটি টাকার মাদক ধ্বংস

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২, ২০১৯ ১১:৩৬ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চার কোটি ৯২ লাখ নয় হাজার টাকার জব্দকৃত মাদক ধ্বংস করেছে বিজিবি। সোমবার (০২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফুলবাড়ী ২৯ বিজিবির আয়োজনে ফুলবাড়ী সদর দপ্তরে এক সুধী সমাবেশে এসব মাদক ধ্বংস করা হয়।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শরিফুল্লাহ আবেদের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন, দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান, দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম ও দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমুখ।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফুল্লাহ আবেদ বলেন, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ আগস্ট পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ৩০৭ বোতল ফেনসিডিল, ১৭ লিটার তরল ফেনসিডিল, ১৯০ বোতল বিদেশি মদ, ১১৬ প্যাকেট বিদেশি মদ, ৪২ লিটার দেশি মদ, এক হাজার ১৩১টি নেশাজাতীয় ইনজেকশন, এক লাখ ৫৮ হাজার ৯৮০টি যৌন উত্তেজক ট্যাবলেট, ২৯ হাজার ৩০৯ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২১ দশমিক ৩৫ কেজি গাঁজা ও ৯২৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, দিনাজপুর ৪২ বিজিবি ২০১৮ সালের ২২ আগস্ট থেকে ২০১৯ সালের ২০ নভেম্বর পর্যন্ত ৯৫৩ বোতল ফেনসিডিল, ১০০ বোতল তরল ফেনসিডিল ও ৬০ প্যাকেট বিদেশি মদ, সাড়ে তিন কেজি গাঁজা, ১৩৪টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করে। সবমিলে এসব মাদকের মূল্য চার কোটি ৯২ লাখ ৯ হাজার টাকা। যা সবার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

চলতি বছরেই বিয়ে করবেন সংগীত শিল্পী কনা।।

মুজিববর্ষের মেয়াদ বাড়ল ৯ মাস

গৌরনদীতে এসি ল্যান্ডন্ডের নেতৃত্বে উপজেলায় খাল দখল এবং সরকারী জমিতে অবৈধ স্থাপণা উচ্ছেদে অভিযান

বরিশালে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

বরিশালে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ২৯ আগস্ট

বৈরি আবহাওয়া বরিশালে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা।

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম জীবন নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

বরিশালে হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ