মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঝালকাঠিতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২৪, ২০১৯ ৪:১১ পূর্বাহ্ণ

ঝালকাঠি শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।

 

রোববার (২২ ডিসেম্বর) দিনগত রাতে শহরের লঞ্চঘাট, কলেজ মোড়, মিনিপার্ক, বাসস্ট্যান্ড ও পেট্রোলপাম্প এলাকায় ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান, ওসি (তদন্ত) আবু তাহের মিয়া উপস্থিত ছিলেন।

 

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় গত কয়েকদিন রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথেঘাটে শুয়ে থাকা বেশকিছু মানুষকে কম্বল দিয়েছি। তিনি সমাজের বিত্তবানদেরকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত