বুধবার , ২২ জানুয়ারি ২০২০ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মঠবাড়িয়ায় ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থীরা

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২২, ২০২০ ৩:২৬ পূর্বাহ্ণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় মমতাময়ী মাকে সম্মান জানাতে বিদ্যালয় আঙিনায় সমবেত ৯০০ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা । মঙ্গলবার সকালে উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে প্রতিষ্ঠানের সবুজ চত্বরে এ ব্যাতিক্রমী মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে ৯০০ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

 

সমাবেশ শেষে বিদ্যালয়ের সম্মূখ সবুজ চত্বরে ৯০০ মাকে সাড়িবদ্ধভাবে চেয়ারে বসিয়ে শিক্ষার্থীরা নিজ মায়ের পা ধৌত করে মুছে দিয়ে মাকে সম্মান জানায়।

 

এসময় সকল মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দেশ ও মানুষের জন্য সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ার জন্য দোয়া করেন। ব্যাতিক্রমী অনুষ্ঠানস্থলে এসময় এক আবেগঘনময় পরিবেশের সৃষ্টি হয়।

 

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রবাসি যুব নেতা মিজানুর রহমান মিলন, শিক্ষক আব্দুল হামিদ, চিত্ত রঞ্জন হালদার, রোকনুজ্জামান শরীফ, শামীমা সুলতানা রোজি,

 

সুরাইয়া আক্তার সেলিনা, সাংবাদিক ফারুক হোসেন খান, শিক্ষিকা কিরণ প্রভা রায়, পারভেজ তালুকদার, শিক্ষার্থী সুরাইয়া মিম ও ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে অতিথি ও সমবেত মায়েদের ফুল দিয়ে বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণাঞ্চলে ধান চাষের নতুন সম্ভাবনা

বরিশালে মুজিব শতবার্ষ উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী-২০২১

নারায়নগঞ্জ-চাঁদপুর-হিজলা-উলা‌নিয়া নৌপথ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রনাল‌য়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী-এমপি

কিউইদের হারিয়ে র‌্যাংকিংয়ে উন্নতির লক্ষ্য বাংলাদেশের

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নে কঠোর আ.লীগ

মাউরো ইকার্দির স্ত্রীর সঙ্গে ম্যারাডোনার ‘যৌন কাহিনী’ ফাঁস!

টিআরপি নিরূপণে অনুসরণীয় নিয়মাবলীর প্রজ্ঞাপন জারি

ক্রীড়া অবকাঠামো দর্শনে ২৫ লাখ টাকা ব্যয়ে ৬ কর্মকর্তার চীন ভ্রমণ!

প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তে জনগণ করোনার থাবা থেকে রক্ষা পেয়েছে -এমপি শাওন

ইয়াবা

টেকনাফে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার