মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২০ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ফিল্মি স্টাইলে অপহৃত যুবকের খোঁজ মিলল কাউন্সিলরের ঘরে

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ৪, ২০২০ ৩:১৮ পূর্বাহ্ণ

বরিশাল নগরীতে দিনে দুপুরে তানভির খন্দকার নামের এক যুবককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর ব্যস্তমত নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মাইক্রোবাসে তুলে ফিল্মি স্টাইলে এই অপহরণের ঘটনা ঘটে।

এই ঘটনার সিসি ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যা নিয়ে বেশ আলোচনার সৃস্টি হয়েছে।

পরে বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসান বিপ্লবের বাসা থেকে ওই যুবককে উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

যদিও পুলিশ বলছে, এটি অপহরণের মতো হলেও প্রকৃত অপহরণ নয়। কলেজ ছাত্রীকে উত্তক্ত করায় তার পরিবারের লোকেরা ওই যুবককে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। অপহৃত যুবক তানভির খন্দকার নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা বাদশা খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, ‘অপহৃত তানভীরের সঙ্গে একই এলাকার রাব্বী এন্টারপ্রাইজের মালিক মামুন মীরার মেয়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার দুপুরে মেয়ের ভাই রাব্বীসহ ৩-৪ জন যুবক তানভীরকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে।

এই ঘটনায় তানভীরের পরিবার থানায় অভিযোগ দিতে গিয়ে জানতে পারে তানভীরকে ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উয়াউর রহমান বিপ্লবের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে নগরীর ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানার অফিসার পরিদর্শক (তদন্ত) শায় ফয়সাল আহমেদ জানান, ঘটনাটি শুনেছি। তবে এটি অপহরণ নয়। প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হয়েছে।

তিনি বলেন, ‘ছেলেটি বখাটে। সে একটি মেয়েকে কলেজে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। এ কারণে মেয়ের পরিবারের লোকেরাই তাকে কাউন্সিলরের বাসায় ধরে নিয়ে যায়। সেখানেই বিমানবন্দর ও কোতয়ালী মডেল থানা পুলিশের মধ্যস্ততায় বিষয়টি মীমাংসা করা হয়েছে।

তাছাড়া ওই যুবকের পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় কোন অভিযোগ দেননি। তারা অভিযোগ দিতে রাজিও নয়। তাই আইনগত কোন ব্যবস্থা গ্রহন করা যায়নি।

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী মোদির সিদ্ধান্তে ক্ষুব্ধ অলোক চাকরিই ছাড়লেন

বরিশালের জাহিদ ফারুককে বরণে প্রস্তুত পানিসম্পদ মন্ত্রণালয়

সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন ওবায়দুল কাদের

ইসি

প্রথমবারের মতো অনলাইনে ৩৯ মনোনয়নপত্র জমা

বরিশাল বিশ্ববিদ্যালয়

সোশাল কেয়ার এন্ড ক্যারিয়ার ফাউন্ডেশনের আয়োজনে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে শাড়ি কাপড় বিতরন।।

মার্ক জাকারবার্গ লেখা মেসেজ সতর্কতা থাকুন।

মার্ক জাকারবার্গ লেখা মেসেজ সতর্কতা থাকুন।

সংলাপ: দিন বদলের সূচনা করেছিলাম, দিন বদল হচ্ছে-প্রধানমন্ত্রী

উন্নত বাংলাদেশ গড়তে নারী-পুরুষ বৈষম্য দূর করতে হবে-জেলা প্রশাসক হাবিবুর রহমান

বরিশালে মোট করোনায় আক্রান্ত ৩১৯০ জনঃ সুস্থ ২৫৯১ জন, নতুন সনাক্ত ১৮ জন

সাড়ে ৪ হাজার কবর খুঁড়েছেন নূর মোহাম্মদ