বুধবার , ৪ মার্চ ২০২০ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কারাগারে প্রেরণের আদেশ বাতিল, সাবেক এমপি আউয়াল দম্পতির জামিন

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৪, ২০২০ ১:৫৬ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত তিনটি মামলায় পিরোজপুরের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভিনকে জেলহাজতে প্রেরণের আদেশ বাতিল করে স্থায়ী জামিন দিয়েছেন ভারপ্রাপ্ত জেলা জজ আদালত। এর আগে তাদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছিলেন জেলা জজ।

আজ মঙ্গলবার দুদকের মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের নেওয়া জামিনের শেষ দিনে পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভিন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান জামিনের আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলায় গত ৭ জানুয়ারী হাইকোর্টের একটি বেঞ্চ তাদের ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

এ ঘটনায় আদালত পাড়াসহ পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পরে। উত্তেজিত নেতাকর্মীদের উপর পুলিশ আদালত পাড়াসহ শহরের বিভিন্ন জায়গায় লাঠি চার্জ করে। উত্তেজনা ছড়িয়ে পরলে শহরের সকল দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। নেতাকর্মীরা সড়কের বেশ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ করায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
এছাড়া জেলা জজের অপসারণ দাবি করে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন করেছে পিরোজপুরের আইনজীবীরা। এ নিয়ে আইনজীবীদের সাথে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে জেলহাজতে প্রেরণের আদেশ বাতিল করে স্থায়ী জামিন দেন ভারপ্রাপ্ত জেলা জজ আদালত।

জানা গেছে, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-নেছারাবাদ উপজেলা) আসনের সাবেক এমপি এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এবং তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভিনের বিরুদ্ধে গত বছরের ৩০ ডিসেম্বর পৃথকভাবে ৩টি মামলা দায়ের করে দুদক। মামলাগুলোর মধ্যে একটিতে একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভিনকে আসামি করা হয়েছে। বাকি ২টিতে এককভাবে আসামি করা হয়েছে সাবেক এমপি আউয়ালকে। ৩টি মামলারই বাদী হয়েছেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদ্রাসার জমি দখল করা কে কেন্দ্র করে মারধরে গুরতর আহত হয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি একজন

দিপু হাফিজুর রহমানের প্রতিবাদ

ভুয়া সঞ্চয়পত্র দেখিয়ে সাড়ে ৮ কোটি টাকা ঋণ নেন তারা

বরিশালে সরকারী কলেজ অধীনাস্থ ইমাম মুয়াজ্জিনসহ খাদেমদের চাকুরী জাতীয় করনের দাবীতে মানবন্ধন

বাংলাদেশে আসতে পারবে তো স্মিথ-ওয়ার্নাররা

বরিশাল-৪ঃ আওয়ামী লীগের শাম্মীর প্রার্থিতা বাতিল, টিকে গেলেন স্বতন্ত্র পঙ্কজ

দেশকে প্রধানমন্ত্রীর নেতৃত্ব দিয়ে সম্মান সূচক স্থানে নিয়ে আসার সফলতা দেখিয়েছে, এম.এ মন্নান

২৩ জনের মৃত্যুদণ্ডঃ নারায়ণগঞ্জে ৪ আওয়ামী লীগ কর্মী হত্যায়

মিরপুর স্টেডিয়ামে শততম ম্যাচে শ্রীলংকাকে হারাল জিম্বাবুয়ে

রিফাত হত্যাকাণ্ডে পুলিশের কোনো গাফিলতি নেই : পুলিশ সুপার বরগুনা