মঙ্গলবার , ১৭ মার্চ ২০২০ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

করোনাভাইরাস : মালয়েশিয়ায় ‘লকডাউন’ ঘোষণা

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১৭, ২০২০ ৫:২৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী ‘লকডাউন’ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ লকডাউন কার্যকর বলবত থাকবে। করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন চলাকালীন ১৩ দিন সকল প্রকার সুপারশপ, পাবলিক প্লেস, চেইন শপ, মার্কেট, শপিং কমপ্লেক্স, মসজিদের সব ধরনের কার্যক্রম বন্ধের আওতায় থাকবে। এছাড়া দেশটির সব ধরনের অ্যাক্টিভিটি বন্ধ ঘোষণা করেছে সরকার।’

এদিকে, বিকালের পর থেকে বিভিন্ন সুপার শপ বা মার্কেটগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যস্ত হয়ে পড়েছেন খাদ্য মজুত করতে।

আগে থেকে মালয়েশিয়ার মানুষের মাঝে এমন তৎপরতা দেখা না গেলেও হঠাৎ দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটিতে সোমবার (১৬ মার্চ) ১৩৮ জনসহ ৫৬৬ জন করোনা আক্রান্ত হয়েছে।

এ দিন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আদহাম বাবা সাংবাদিকদের জানান, সম্প্রতি পেতালিংজায়া মসজিদে তাবলীগে যোগদানের মধ্যে ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। সবমিলিয়ে, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬৬ জন।

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

উল্লেখ্য, বিশ্বব্যাপী এ ভাইরাসে ১ লাখ ৭৪ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছে। ৬ হাজার ৬৮৭ জনের প্রাণহানি হয়েছে এ ভাইরাসে।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পাক সরকারের পক্ষ ছেড়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়েন মুহিত

আগৈলঝাড়ায় অনুমোদনহীন ‘রেড ক্রিসেন্টের’ মাতৃসদনে সন্তানসহ প্রসুতির মৃত্যু

উজিরপুর বানারীপাড়া সন্ধ্যা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম

‘যারা গরু কাটবে, তাদের জবাই করব’

বিদেশফেরতদের থানায় রিপোর্ট করার নির্দেশ

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নতুন ঘর নির্মান কাজের উদ্বোধন

এমপিওশিটে মাসের নাম ভুল : আটকে গেল শিক্ষকদের বেতন

দুই সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ রয়টার্স

বরিশালে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮-১৯ উদ্বোধন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ‘মূর্তি’ অপসারণে আবেদন