বুধবার , ২৪ এপ্রিল ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ইন্টারনেট সেবাপ্রদান প্রতিষ্ঠানের ফাইবার সংযোগ ক্যাবল কর্তনে রহস্য! ইন্টারনেট বন্ধ হওবার আশংকা

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ২৪, ২০১৯ ১০:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাতের আধারে ইন্টারনেট সংযোগ কাটায় নতুন আশংকা’র সূত্রপাত ঘটেছে বরিশালে। টানা ১২ ঘন্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকায় রহস্যের জ্বাল ক্রমশ ঘোলাটে হয়ে দাড়াচ্ছে। বরিশাল বিভাগে ইন্টারনেট সেবা প্রদান কারী কয়েকটি নামীদামী প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ ফাইবার ক্যাবল গভীর রাতে কর্তন করে একটি চক্র।

এই প্রথম ইন্টারনেট সেবা বন্ধ করার এহেন অভিনব পন্থানুসরণ করায় নানান দিক উঠে আসতে শুরু করেছে। একই রাতে বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কয়েক লক্ষটাকার সংযোগ ক্যাবল বরিশালের বিভিন্ন স্থান থেকে কেটে নেয়ায় ইন্টার সেবা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে পরে। এতে করে বিড়ম্বনা সৃষ্টি হয়েছে গ্রাহকদের মাঝে। ব্যাংক ডাকাতি তথ্য পাচার কিংবা এর থেকেও আত্মঘাতী ঘটনা ঘটাতে এহেন কর্মকান্ড ঘটিয়েছে দূর্বিত্বরা বলেও বরিশালের সচেতন নাগরীগদের এ বিষয়ের আলোচনাতে উঠে এসেছে।

জানা গেছে, বরিশালের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউরোটেল বিডি লিমিটেড ,জে নেটওয়ার্ক, লিংক থ্রি  সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ কর্তন করে নিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের সনাক্ত করনের একটি তথ্য নিশ্চিত করে ইউরোটেল বিডি কতৃপক্ষ। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড সহ বেশ কয়েকটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংযোগ ফাইবার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এসময়ে তারা কয়েক লক্ষাধিক টাকার ফাইবার চুরি করে নিয়ে যায়। বরিশাল নগরীর কয়েক স্থানে এই ঘটনা ঘটায়।ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে নগরীর পুলিশ লাইন্স রোড এন.হোসেন গলির মুখে এবং কাকলীর মোড়ে বিপুল পরিমান সংযোগ ফাইবার কেটে ফেলে।এতে করে ১২ ঘন্টার টানা ইন্টারনেট সেবা ব্যহত হয়।

নিরবিচ্ছিন্ন সেবার জন্য পুনঃসংযোগের কাজ করছে ইউরোটেল বিডি।ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের হেড অব অপারেশন জহিরউদ্দিন মঈন জানান, কমপক্ষে তাদের ১৫ লাখ টাকার ক্যাবল কেটে চুরি করে নিয়ে গেছে।আমাদের হাতে চোরের সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে।

তিনি জানান, আমরা সিসি টিভি ফুটেজ দেখে সনাক্ত করতে পেরেছি কারা এসব করিয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছেও বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য এর আগে অনেকবার লিংক থ্রি  সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ কর্তন করে নিয়েছে দুর্বৃত্তরা।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অটোচালক কে গলায় ফাঁসদিয়ে  ছিনতাইয়ের চেষ্টা

বরিশাল হয়ে নৌপথে কলকাতায় যাবে ক্রুজ জাহাজ!

আফগানিস্তানে আইএসের ২১ যোদ্ধা নিহত

বরিশালে পুকুর থেকে বিসিসি’র কর্মচারী ওয়ার্ড শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার

আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার হামলা!

বরিশালের সাগরদীতে বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ

গোপালগঞ্জে অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৮

বাংলাদেশের বরিশাল থেকে সবচেয়ে বেশি মানুষ ইন্টারনেটে ব্লু হোয়েল গেমটি খোঁজাখুঁজি করেছে

বরিশালে সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্রার ৫ আরোহী আহত

বরিশাল ছাত্রলীগের সাবেক সদস্য আদনান হোসেন অনি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত