রবিবার , ৭ জুন ২০২০ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল মেডিকেলের অর্থপেডিক বিভাগ লকডাউন

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ৭, ২০২০ ৪:৩৭ পূর্বাহ্ণ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের চিকিৎসক-নার্সসহ ১১ জন করোনা আক্রান্ত হওয়ায় পুরো অর্থপেডিক বিভাগ লকডাউন করা হয়েছে। একই সঙ্গে ওই বিভাগের দায়িত্বরত অন্য চিকিৎসক-নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনা পজেটিভ রোগী তথ্য গোপন করে সেবা নিতে যাওয়ায় ওই বিপর্যয় হয়েছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

 

শনিবার দুপুর একটা থেকে অর্থপেডিক বিভাগ লকডাউন করে স্বল্প পরিসরে মেডিসিন বিভাগের সঙ্গে অর্থপেডিক সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

 

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের সার্জন ডা. সুদীপ হালদার বলেন, করোনা পজেটিভ দুই রোগী তথ্য গোপন করে অর্থপেডিক বিভাগে ভর্তি হন। তারা কয়েকদিন ওই বিভাগে চিকিৎসা নেন। বিষয়টি জানতে পেরে অর্থপেডিক বিভাগের সব ডাক্তার, নার্স ও রোগীদের নমূনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শনিবার রিপোর্টে ওই বিভাগের ডাক্তার ও নার্স সহ ১১ জনের করোনা পজেটিভ হয়।

 

এ কারনে পুরো অর্থপেডিক বিভাগ লকডাউন করা হয়েছে। স্বল্প পরিসরে অর্থপেডিক বিভাগ চালু রাখতে মেডিসিন বিভাগের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। তথ্য গোপন করে ভর্তি হওয়া দুই রোগীকে করোনা ওয়ার্ডে প্রেরন করার কথা জানিয়েছেন চিকিৎসকরা।

 

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, করোনা পজেটিভ দুই রোগী ৭ দিন ধরে অর্থপেডিক বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তথ্য গোপন করায় সেখান থেকে একজন চিকিৎসক, ৭ জন নার্স এবং ৩ জন রোগী পজেটিভ হয়েছে। তাই অর্থপেডিক বিভাগ ৭ দিনের জন্য বন্ধ করা হয়েছে। আর অর্থপেডিক বিভাগ মেডিসিন বিভাগের সঙ্গে যুক্ত করা হয়েছে।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

বৃহস্পতিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন

বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা উন্নয়নের রূপকার : আইনমন্ত্রী

শেখ হাসিনা বললেন বরিশালের নানকসহ ৪ জনকে হতাশ হওয়ার কিছু নেই, ত্যাগের মূল্যে ফিরিয়ে দেয়া হবে

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীদের বিক্ষোভ

মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত সৈয়দ আবুল মকসুদ

বরিশাল বিএম কলেজ ছাত্রীকে হত্যায় প্রেমিকের বিরুদ্ধে মামলা

মুসলিম প্রবেশের নিষেধাজ্ঞায় ট্রাম্পের পক্ষে বিচার বিভাগ

বরিশালে জুমার নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের খাদেম

মাহমুদুর রহমানকে সন্ত্রাসীদের হাতে দিয়েছেন কোর্টের ওসি : ফখরুল