রবিবার , ৯ আগস্ট ২০২০ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ৯, ২০২০ ৯:২২ অপরাহ্ণ

দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

অনেক দিন ধরেই নানা অসুখে ভুগছিলেন আলাউদ্দিন আলী। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেওয়া হলে সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল। এর আগে বেশ কয়েক দফায় তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দেশ-বিদেশে চিকিৎসা নিয়ে খানিকটা সুস্থ ছিলেন আলাউদ্দিন আলী। ফিরেছিলেন গানেও। তবে শনিবার (৮ আগস্ট) ভোর পৌনে ৫টায় হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শ্বাসকষ্টের সমস্যা দেখে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেন।

আজ রোববার (৯ আগস্ট) দুপুর ২টায় খোঁজ নিতে গিয়ে জানা যায়, ঝুঁকি কাটেনি কিংবদন্তি এই সুরকারের। বরং প্রস্রাব আটকে যাওয়াসহ বেশকিছু নতুন জটিলতা দেখা দিয়েছে।

সব রোগ আর জটিলতাকে কাটিয়ে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গীতিকার ও সুরকার।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত-চলচ্চিত্রসহ বাংলাদেশের শোবিজে।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে মায়ের হত্যাকারীর সর্ব্বচ শাস্তির দাবীতে পরিবারের মানববন্ধন

বরিশালে রাস্তার নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র সাদিক

বরিশালে সাংবাদিক কাওছার হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের শোক

‘বর্ষা চিন্তা করে প্রকল্প হাতে নেন দুর্নীতিবাজরা’ : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বাংলাদেশি হ্যাকার গ্রুপের ‘মিয়ানমার আক্রমণ’

বরিশালে ওয়ার্কার্স পার্টির নেতা বজলুর-ফারুক বহিস্কার

ভোলার পরানগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী মানিক স্বপরিবারে উধাও

গর্ভাবস্থায় বাদাম খেলে বাচ্চার এলার্জি ঝুঁকি কমে

ভোলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মাঝে তোফায়েলের আর্থিক সহায়তা বিতরণ

ফ্রি ফায়ার নিয়ে দ্বন্দ্বে তরুণ খুন, মরদেহ ফেলা হয় ময়লার ভাগাড়ে