বুধবার , ১৬ জানুয়ারি ২০১৯ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি, ২ বিক্রেতার কারাদণ্ড

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ১৬, ২০১৯ ২:৩৬ অপরাহ্ণ

বরিশাল নগরীতে জেলি মেশানো চিংড়ি বিক্রি করায় ২ মাছ বিক্রেতারকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি। দণ্ডিত দুই মাছবিক্রেতারা হলেন জাফর জমাদ্দার ও মিলন পাল।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপা ঘোষের নেতৃত্বে শহরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বরিশাল জেলা মৎস্য অফিসার (হিলসা) বিমল চন্দ্র দাস সাংবাদিকদের জানান, পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পোর্ট রোডে অভিযান চালিয়ে ৪০ কেজি চিংড়ি জব্দ করে। এসময় আটক দুই মাছবিক্রেতা চিংড়িতে জেলি মেশানোর কথা স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠায়।

এদিকে জব্দ চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশালে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন বিসিসি’র মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ আজকে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী-পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষিপণ্য ক্রয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা

‘মানুষ দুই দলের উপর আস্থা হারিয়েছে’ – রুহুল আমিন

বরিশাল বিএম কলেজছাত্র নিখোঁজ

বরিশালে দেড় হাজার অনাত শিশুর ব্যতিক্রমী ঈদ আনন্দ

বরিশালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গতকাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের একদফা দাবীতে মানববন্ধন।

নাসিরনগরে হামলা কারাগারে আঁখি, রিমান্ড শুনানি রবিবার ।।

‘আমি লাশ হয়ে গেলে নিরাপত্তা নিয়ে কী করব?’-কণ্ঠশিল্পী কনকচাঁপা