খবর বিজ্ঞপ্তি॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যনিবার্হী সদস্য এ্যাড. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর ছোট ভাই বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এ্যাড. মোঃ আব্দুল হাই নেগাবান পল্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
(Visited ১০ times, ১ visits today)

















