রবিবার , ৩০ আগস্ট ২০২০ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সুইডেনে কুরআন পোড়ানোর বিরুদ্ধে সহিংস বিক্ষোভ

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ৩০, ২০২০ ৩:৪৯ পূর্বাহ্ণ

সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর মালমোতে কুরআন পোড়ানোর এক ঘটনার জেরে শহরের ক্ষুব্ধ মুসলিমরা সহিংস বিক্ষোভ করেছে।

গত রাতে এই বিক্ষোভের সময় কিছু তরুণ গাড়িতে আগুন দেয় এবং পুলিশের দিকে ইট পাটকেল ছোড়ে।

পুলিশ জানায় প্রায় শ তিনেক মানুষ, যাদের অধিকাংশই তরুণ, তারা ঐ বিক্ষোভে অংশ নেয়। প্রায় ২০ জনকে আটক করা হয়েছে।

মালমোর অভিবাসী অধ্যুষিত রোজেনগার্ড শহরতলীতে কুরআনপোড়ানোর এই ঘটনা ঘটে।

ডেনমার্কের কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক রাসমুস পালাদুন কুরআন পোড়ানোর ঐ ঘটনায় অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু সুইডিশ পুলিশ তাকে ঢুকতে দেয়নি।

তবে তার সমর্থকরা এরপরও কুরআন পোড়ানোর এই ঘটনায় অংশ নেয়।

রাসমুস পালাদুন কট্টর দক্ষিণপন্থী স্ট্রাম কুর্স দলের নেতা। ডেনমার্কে বর্ণবাদ এবং অন্যান্য অপরাধে তাকে এক মাসের জেল দেয়া হয়েছিল।

তার দলের সোশ্যাল মিডিয়া চ্যানেলে ইসলাম বিরোধী ভিডিও পোস্ট করার অভিযোগে তার সাজা হয়।

সুইডেনের মালমোতে বসবাস করেন বাংলাদেশী সাংবাদিক তাসনীম খলিল। তার সঙ্গে কথা বলেন বিবিসি বাংলার শাকিল আনোয়ার।

তাসনীম খলিল জানান, রাসমুস পালাদুনের অনুসারীরাই কুরআন পুড়িয়েছে বলে ধারণা করা যায়।

তিনি জানান,একটি সাইকেল চালানোর রাস্তায় গোপনে এরা কুরআন পুড়িয়েছে। এই ঘটনাটি তারা নিজেরাই ভিডিও করেছে। এরপর তারা এটি একটি ওয়েবসাইটে আপলোড করেছে।

পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে।

তিনি বলেন, যারা এই কাজ করেছে, তারা এজন্যে একটি হাস্যকর যুক্তি দিচ্ছে। তারা বলছে, মতপ্রকাশের স্বাধীনতার জন্য তারা এই কাজ করছে। অথচ সুইডেনের আইন অনুযায়ী এটা বেআইনি, কারণ এর মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের প্রতি ঘৃণার প্রকাশ ঘটানো হচ্ছে।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০১৯ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে চলছে বরিশালে নববর্ষ বরণের প্রস্তুতি

মান্নার ‘নাগরিক ঐক্য’ এখন রাজনৈতিক দল

মান্নার ‘নাগরিক ঐক্য’ এখন রাজনৈতিক দল

ফরিদপুরে ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮

তালাবদ্ধ ফ্ল্যাটে অভিনেত্রীর পচা লাশ

তিন পা নিয়ে জন্মানো চৈতি দু'পায়ে অস্ট্রেলিয়া থেকে ফিরছে বাংলাদেশে।।

তিন পা নিয়ে জন্মানো চৈতি দু’পায়ে অস্ট্রেলিয়া থেকে ফিরছে বাংলাদেশে।।

বঙ্গবন্ধুর সঙ্গে আমার মাও স্বাধীনতার একই স্বপ্ন দেখতেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৪০তম বিসিএসে আবেদন চার লাখ ছাড়াল

বরিশালে নানা আয়োজনে এশিয়ান টেলিভিশনের অষ্টম বর্ষপূর্তি

কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে এবার সেই সাঈদার ধর্ষণ মামলা