বৃহস্পতিবার , ২৬ আগস্ট ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে এবার সেই সাঈদার ধর্ষণ মামলা

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২৬, ২০২১ ৫:০২ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে এবার দ্বিতীয় স্ত্রী দাবি করা সাঈদা আক্তার ধর্ষণ মামলা করেছেন।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল মামলাটি গ্রহণ করেন।

মামলায় উল্লেখ করা হয়, সাঈদা আক্তারের বিয়ের পর প্রথম স্বামীর সংসারে তার ৩টি সন্তান রয়েছে। বনিবনা না হওয়ায় প্রথম স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়।

এরপর থেকে কাউন্সিলর খোরশেদ তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেন। একপর্যায়ে গত বছরের ২ আগস্ট বিকালে সাঈদা আক্তারের কাঁচপুরে অবস্থিত এসএস ফিলিং স্টেশনে খোরশেদ একজন লোক নিয়ে যান।

সেই লোককে কাজী বলে সাঈদাকে পরিচয় করিয়ে দেন খোরশেদ। এরপর সেই কাজী তার রেজিস্ট্রারে সাঈদার স্বাক্ষর নিয়ে বলেন আপনারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

ওই রাত ১১টায় সাঈদা আক্তারের নিজ বাসায় বাসরের নামে খোরশেদ তাকে কয়েকবার ধর্ষণ করেছেন। তারপর থেকে প্রায়ই তাদের মধ্যে স্বামী-স্ত্রীর দাবিতে ধর্ষণের ঘটনা ঘটেছে।

এর মধ্যে খোরশেদের কাছে একাধিকবার সাঈদা আক্তার বিয়ের কাবিননামা চান। খোরশেদ কাবিননামা না দিয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি রাত ১১টায় আবারো সাঈদা আক্তারের বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, সাঈদা আক্তার নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, গার্মেন্টস, হোসিয়ারীসহ এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা করেন।

এছাড়া তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে জড়িত হওয়ায় বিভিন্ন অজুহাতে ৫০ লাখ টাকা হাতিয়ে নেন আসামি।

এ বিষয়ে সাঈদা আক্তারের আইনজীবী মো. জসিম উদ্দিন জানান, আদালত আমাদের আবেদন আমলে নিয়ে নারায়ণগঞ্জ পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে কাউন্সিলর খোরশেদকে স্বামী দাবি করে তাকেসহ দুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করে সাঈদা আক্তার আলোচনায় এসেছেন।

এ বিষয়ে কাউন্সিলর খোরশেদ বলেন, সাঈদা মিথ্যা ঘটনা সাজিয়ে আমার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি করে আমাকে বিয়ে করতে চায়। যত মামলাই দিক না কেন আমি তাকে বিয়ে করব না। আমার ঘরে স্ত্রী-সন্তান রয়েছে।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন ফের গণমাধ্যমের ওপর চড়াও ট্রাম্প

এডিসের লার্ভা পাওয়ায় ১০ লাখ টাকা জরিমানা

ফাঁকা রাজধানী ঢাকা থাকবে নিরাপত্তার চাদরে

রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই সড়ক পরিবহন বিল সংসদে!

জেলা জজ পদে পদোন্নতির শর্ত শিথিল

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্বপ্নের পায়রা সেতুর টোল ফেরির চেয়ে বেশি, প্রথম দিনেই অসন্তোষ

সারিকাকে শুটিংয়ের নামে ‘আপত্তিকর প্রস্তাব’

বরিশালে একুশে পদকপ্রাপ্ত নিখিল সেনের প্রতি বিভিন্ন সংগঠনের শেষ শ্রদ্ধা

এ দেশ হবে শুধু মুক্তিযোদ্ধাদের : প্রধানমন্ত্রী শেখ হাসিনা