সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২০ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে দাফনের ৪ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ৭, ২০২০ ৩:৪১ পূর্বাহ্ণ

বরিশালের মুলাদী উপজেলায় চার মাস পর কবর থেকে নূরজাহান বেগম (১২) নামে এক শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে। রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের একটি কবরস্থান থেকে শিশুটির মরদেহ তোলা হয়। নূরজাহান বেগম দড়িচর লক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলাম শরীফের মেয়ে। তাকে ২ মে দাফন করা হয়েছিল।

স্থানীয় সূত্র জানায়, নজরুল ইসলাম শরীফের স্ত্রী অন্যত্র চলে যাওয়ায় মেয়ে নূরজাহান বেগম দাদি রহিমা বেগমের কাছে থেকে লেখাপড়া করত। ২ মে নূরজাহানের মৃত্যু হয়। এরপর তার দাদি তড়িঘড়ি করে মরদেহ দাফন করেন। মৃত্যুর ৭-৮ দিন পর মোবাইলে নজরুল ইসলাম শরীফকে মেয়ের মৃত্যুর সংবাদ দেন। এতে নজরুল ইসলামের সন্দেহ হলে তিনি বাড়ি আসেন এবং ১৫ জুলাই মেয়ে হত্যার অভিযোগ এনে পাশের বাড়ির হৃদয় ওরফে বাবুল সরদার, বেল্লাল সরদার ও জিয়াসমিন বেগমের বিরুদ্ধে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মুলাদী থানাকে মামলা নেয়ার নির্দেশ দেন।

মুলাদী থানা পুলিশের ওসি ফয়েজ উদ্দিন বলেন, আদালতের নির্দেশের প্রেক্ষিতে ২৯ জুলাই মামলাটি রেকর্ড করা হয়। এরপর পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানকে মামলাটি তদন্তের নির্দেশ দেয়া হয়। তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল মর্গে পাঠান। মরদেহ উত্তোলনের সময় মুলাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহনুর জামান, মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ ও মুলাদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান উপস্থিত ছিলেন।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বাকেরগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮

ডিজিটাল সরকারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান পেয়েছেন পলক

প্রয়োজনে কিডনি বিক্রির ঘোষণা বরিশাল বুলস্ ভক্তদের

সিদ্ধিরগঞ্জে ডিবির বরখাস্ত পলাতক এএসআই ইয়াবার চালানসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার

নীতিমালা সংশোধন ও পদ্মা সেতুতে চলাচলের সুযোগ চান বাইকাররা

একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা।

বরিশালে অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ সন্ত্রাসী মনির গ্রেফতার

বানারীপাড়ায় মডেল মসজিদের কাজ অতি দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বরিশালের কোচিং সেন্টারগুলো নিবন্ধনের আওতায় আসছে

বিপিএলে আজ দুই ম্যাচ।।