মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২০ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

উপ-ভূমি সংস্কার কমিশনারের আগৈলঝাড়া উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ৮, ২০২০ ৩:১৯ পূর্বাহ্ণ

সামাজিক সুরক্ষা  ও স্বাস্থ্যবিধি মেনে বরিশাল  বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন। ৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ সোমবার তিনি উক্ত ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন।

বেলা ১১:৩০ টায় প্রথমে তিনি আগৈলঝাড়া  উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পেন্ডিং ই-নামজারিসমূহ দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তিকরণের র্নিদেশনা দেন। এছাড়া যে সকল হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ করা হয়নি তা অতি সত্বর পেরীফেরিভূক্তকরণ, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, মিস কেইস ও অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ,সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারণ, প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি একে একে পয়সারহাট ইউনিয়ন ভূমি অফিস এবং গৈলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী  অর্থ্যাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদ করার নির্দেশনা দেন।

এছাড়া এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের  সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের  প্রতি দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তার সাথে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) চৌধুরী রওশন ইসলাম এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অগ্রণী ব্যাংক সিবিএ: দুদকের ভয়ে পাজেরো গাড়ি ফেরত!

“দিস ইজ দা লাস্ট চান্স ” আমরা ১০০% নির্মূল করে ঘরে ফিরতে চাই-পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

চার্জে রেখে কথা বলতে গিয়ে মুঠোফোন বিস্ফোরণে তরুণীর মৃত্যু!

বরিশাল জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছারছীনা দরবারের আমতলী হুজুর সিসিইউতে, দেশবাসীর কাছে দোয়া কামনা

“কোটি টাকার ফোর লেন উপকারে আসছেনা নগর বাশীর”

পটুয়াখালীতে নতুন আক্রান্ত ৭, রেড জোন স্থগিত

বাংলাদেশ হোন্ডার উৎপাদন শুরু

ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি বাতিল করল রবি

বরিশালে ফায়ার সার্ভিস কর্মকর্তা ও তার স্ত্রীকে প্রতারণার দায়ে ১ বছরের সাজা