বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২০ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

দশমিনা উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করলেন উপ-ভূমি সংস্কার কমিশনার

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ৯, ২০২০ ৫:০৫ পূর্বাহ্ণ

সামাজিক সুরক্ষা  ও স্বাস্থ্যবিধি মেনে বরিশাল  বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন। ৮ সেপ্টেম্বর ২০২০ তারিখ মঙ্গলবার তিনি উক্ত ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন।

বেলা ১১:০০ টায় প্রথমে তিনি দশমিনা উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পেন্ডিং ই-নামজারিসমূহ দ্রুত আইনানুগভাবে নিষ্পত্তিকরণের র্নিদেশনা দেন। এছাড়া যে সকল হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ করা হয়নি তা অতি সত্বর পেরীফেরিভূক্তকরণ, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, মিস কেইস ও অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, দেওয়ানী মামলার এসএফ যথাসময়ে প্রেরণ,সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারণ, প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি একে একে দশমিনা ইউনিয়ন ভূমি অফিস এবং বগুড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ, তলব বাকী  অর্থ্যাৎ ২ নং রেজিস্টার হোল্ডিং ওয়ারী সরেজমিন পরিদর্শনপূর্বক হালনাগাদ করার নির্দেশনা দেন।

এছাড়া এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে ভূমি অফিসের  সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে সেবা নিতে আসা জনগণের  প্রতি দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তার সাথে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) মোসাম্মৎ তানিয়া ফেরদৌস এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(Visited ১১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিসিসি মেয়রের শোক

বরিশালে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

চশমা

দেশে ৯৭ শতাংশ মানুষের চশমা প্রয়োজন।।

বরিশালে প্রাণি সম্পদ দপ্তর মুজিব বর্ষে প্রকল্প বাস্তবায়ন লক্ষ মাত্রা অর্জন নিয়ে শঙ্কা

বরিশালে ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা

বরিশালে মাদক ত্যাগের অঙ্গীকার করবে ২শ’ মানুষ

রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। সুচি’র সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক বুধবার।

বরিশালে বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ

বরিশাল নগরীতে ১৩ বছরের গৃহকর্মীকে ঘরে আটকে রেখে শারিরীক নির্যাতন!

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ‘‘ঘ‘‘ গ্রুপে ৩য় স্থান বিজয়ী র‌্যাব-৮, বরিশাল