মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২০ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কাবাডিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চাইলেন নতুন সভাপতি

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ২২, ২০২০ ৯:২৯ অপরাহ্ণ

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির স্থলাভিষিক্ত হলেন।

সভাপতি মনোনীত হওয়ার পরদিনই চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা করেছেন। সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে কার্যনির্বাহী পরিষদের সভায় নতুন সভাপতি আব্দুল্লাহ আল মামুন কাবাডির উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন।

নতুন সভাপতি আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা। আমরা চাই দেশের সকল জেলায় কাবাডি নতুন করে জেগে উঠুক। সে লক্ষ্যে আমরা ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবো, প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে। তবে শুধু ফেডারেশনের উদ্যোগেই সর্বোচ্চ সফলতা পাওয়া যাবে না, সকলের সহযোগিতা প্রয়োজন। আশা করি দেশের কাবাডিকে এগিয়ে নিতে সবাই আমাদের পাশে থাকবেন।’

নির্বাহী কমিটির সভায় করোনাভাইরাসের মধ্যে সারাদেশের কাবাডি খেলোয়াড়দের নিজেদের মতো করে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে এবং দেশের কাবাডির মানোন্নয়ণে ফেডারেশনের উদ্যোগে স্বল্প সময়ের মধ্যে নতুন কোচেস কোর্স ও নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনের এক নম্বর পূর্বশর্ত খালেদার মুক্তি : ফখরুল

বরিশালে শিক্ষা দিবস উপলক্ষে র‌্যালী, সমাবেশ ও আলোচনা সভা

রোববার ঢাকায় আসছেন বরিশালের মেয়ে শ্রাবন্তী

উপকূলীয় অঞ্চলে শিক্ষার আলো ছড়াবে পায়রা বন্দর

বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ এড়াতে ‘এই’ কৌশল: ওবায়দুল কাদের

ফের পেছালো বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ

চলচ্চিত্র অঙ্গণে সাদেক বাচ্চু শক্তিমান অভিনেতা: তথ্যমন্ত্রী

সুন্দরবনের অজগর লোকালয়ে

‘ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছবি প্রকাশ করুন’ : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধন ভূমিসেবা ব্যবস্থাপনা এবং শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।