মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২০ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জঙ্গি সংগঠন জেএমবি’র সক্রিয় সদস্য র‌্যাবের অভিযানে গ্রেফতার

প্রতিবেদক
Alltime BD News24 .com
সেপ্টেম্বর ২৯, ২০২০ ৪:৩০ পূর্বাহ্ণ

রাজধানীর আদাবর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮। ২৭ সেপ্টেম্বর বিকালে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেএমবি সদস্য মো. রবিউল আওয়াল রিজন (২৭) রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন পার্বতীপুর এলাকার মো. আব্দুল মমিন মন্ডলের ছেলে।

র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবি সদস্য রবিউল আওয়াল রিজনকে গ্রেফতার করা হয়। তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার আড়ালে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিলেন।

তিনি রাজধানীর আদাবর বায়তুল আমান হাউজিং ১২ নম্বর রোডের বি-ব্লকের ৫২০ নম্বর বাড়িতে বসবাস করছিলেন।

র‌্যাব আরও জানায়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিজন জেএমবি’র দাওয়াতি কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন। দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, বিভিন্ন অনলাইন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করতেন বলেও স্বীকার করেছেন। এছাড়া ইতিপূর্বে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামির বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত জেএমবি সদস্য’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাবরি মসজিদ ভাঙা সেই বলবীর এখন মৌলবি, মেরামত করতে চান শ’খানেক মসজিদ

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশালে অভিযান চালিয়ে ৪০ লাখ রেনু পোনা জব্দ, ১৮ জনকে জেল

বরিশালে নারী উদ্যোক্তাদের ইফতার মাহফিলে পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরগুনায় চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় রোগী দেখাছেন না গত ৩ দিন ধরে

বরিশালে দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠকদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরন

বরিশালে ঘন কুয়াশার কারনে দুই লঞ্চের সংঘর্ষে নিহত-২ আহত-৪

দেশবরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই

কাউখালীতে মাক্স না পড়ায় ২৬ জনকে জরিমানা

আমরা দ্রুত টিকা নিয়ে আসার চেষ্টা করছি : প্রধানমন্ত্রী