শুক্রবার , ১৭ মার্চ ২০১৭ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শিক্ষিকা মিসফার পাশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।।

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ১৭, ২০১৭ ১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় বখাটের আঘাতে হাত ভেঙ্গে যাওয়া শিক্ষিকা মিসফা সুলতানার পাশে দাঁড়িয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বখাটে আহসানউল্লাহ টুটুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। এ ছাড়া শিক্ষিকা মিসফার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে মন্ত্রণালয় জরুরি পদক্ষেপ নিয়েছে বলে সমকালকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান।
সচিবালয়ে বুধবার নিজ দফতরে নজরুল ইসলাম খান বলেন, বখাটে টুটুলের হাতে শিক্ষিকা মিসফা সুলতানা আহত হওয়ার খবর পেয়ে বুধবার সকালেই তারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আসামি ধরাও পড়ে গেছে। তিনি বলেন, ‘ডিসিকে বলেছি আইনগতভাবে বখাটের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে যা যা করার তা করুন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, তাদের বলেছি আহত শিক্ষকের যেন বিশেষ যত্ন নেওয়া হয়। চট্টগ্রামের ডিসি ও প্রাথমিক শিক্ষার উপ-পরিচালককে বলেছি এ ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাদের দু’জনকেই হাসপাতালে গিয়ে শিক্ষিকাকে দেখে আসতে বলেছি। আরও কোনো সহায়তা করার থাকলে আমরা করবো।’

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অবহিত আছেন বলে জানান অতিরিক্ত সচিব।

মঙ্গলবার উপজেলার দক্ষিণ ভূষি পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে অতর্কিতভাবে ওই শিক্ষিকার ওপর হামলা চালায় বখাটে আহসান উল্লাহ ওরফে টুটুল। হামলার শিকার শিক্ষিকা মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের কন্যা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

(Visited ১৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রিয়া সাহার বক্তব্যে পিরোজপুরে নিজ এলাকায় হিন্দু সম্প্রদায়ের ক্ষোভ

২৫ মার্চ স্মরণে প্রাচ্যনাটের ‘লাল যাত্রা’

কলাপাড়ায় চাচার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ প্রতিবন্ধী স্কুল শিক্ষিকার

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর

দেশের সেরা হতে চান বিজিবির ল্যান্স নায়েক আমতলীর ছেলে আসাদুজ্জামান

চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

টিপু সুলতান মসজিদের ইমামের অপসারণ

যে জেলা যে শ্রেণিতে পড়েছে

সব জাতিগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি রক্ষায় সোচ্চার হতে হবে: রাষ্ট্রপতি

আং সা সুচির নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়ার দাবি!!