শুক্রবার , ২৭ নভেম্বর ২০২০ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ঐতিহ্যবাহী রাস উৎসবে নিরাপত্তায় কোস্টগার্ড

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ২৭, ২০২০ ৮:৩৬ অপরাহ্ণ

আগামী ২৮-৩০ নভেম্বর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আওতাধীন দুবলার চরের আলোরকোলে হিন্দু ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমার পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।

 

 

সরকারি নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতি ও ধর্মীয় স্পর্শকাতরতা বিবেচনায় উক্ত রাস-পূর্ণিমা উপলক্ষ্যে শুধুমাত্র পুণ্যার্থী/তীর্থযাত্রীদের অংশগ্রহণে ২৮ নভেম্বর থেকে শুরু করে ৩০ নভেম্বর সকালে পুণ্যস্নানের মাধ্যমে রাসপূজা ও পুণ্যস্নান উৎসবের সমাপ্তি হবে।

 

 

প্রতিবছরের ন্যায় এবারও হাজার হাজার হিন্দু তীর্থযাত্রীদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষ্যে সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণসহ পুণ্যস্নানে আগত পুণ্যার্থী/তীর্থযাত্রীদের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্ট গার্ডকে নজরদারির নির্দেশনা দেয়া হয়েছে।

 

এর প্রেক্ষিতে উৎসবের পূর্ব থেকেই দুবলার চরে যাতায়াতের জন্য বন বিভাগ কর্তৃক অনুমোদিত ৫টি রুটের সকল নৌযানে কোস্ট গার্ড ও বনবিভাগ যৌথভাবে তল্লাশির ব্যবস্থা গ্রহণ করেছে। এ সকল নৌযান যেন সুন্দরবনে বন্যপ্রাণী শিকার এবং অবৈধভাবে গাছ কাটতে না পারে সে জন্য নির্দিষ্ট সময়ের জন্য কোস্ট গার্ডের বিশেষ টহল অব্যাহত থাকবে।

 

দুবলার চরে আলোরকোল এলাকার প্রবেশ মুখে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে তল্লাশিপূর্বক সকল পুণ্যার্থীদের প্রবেশের ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

একইসঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলার তত্ত্বাবধানে উক্ত এলাকায় একটি ডুবুরি ও একটি মেডিকেল দল সার্বক্ষণিক টহলে নিয়োজিত থাকবে।

 

 

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য দুবলার চরে কোস্ট গার্ড স্টেশনের নিচতলায় কন্ট্রোল রুম (মোবাইল নম্বর- ০১৫৩৫৮৮৯২০৪ এবং অতিরিক্ত- ০১৭৬৯৪৪৪৩৩৩) স্থাপন করা হয়েছে।

 

 

কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিব উল আলম জানান, রাস পূর্ণিমা উৎসব উদযাপনে কোস্ট গার্ডের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি র‌্যাব, বনবিভাগ, নৌ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

আ’লীগে যোগ দিতে কেন্দ্রের অনুমতি লাগবে : কাদের

মোটরসাইকেল গতিসীমা ৩০ কিলোমিটারের প্রতিবাদে ঢাকায় মানববন্ধনের ডাক

টেকনাফের ‘ইয়াবা রানি’ তিনি!

পদোন্নতি পেলেন পুলিশের ২৩৫ জন এএসপি।।

রিয়ালের ‘মস্তিষ্ক’ বিক্রির পরিকল্পনায় জিদান!

বরিশালে করোনায় ক্ষতিগ্রস্ত ২৩২ জন শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে অনুদানের ১৩ লাখ ৪০ হাজার টাকা বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালা অনুষ্ঠিত

বোটানিক্যাল গার্ডেনে টেনিস কোর্ট নির্মান বন্ধের দাবীতে স্মারকলিপি

বরিশালে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন যারা

আগ্নেয়গিরি পিকো দে ওরিজাবা জয় করলেন ওয়াসফিয়া