সোমবার , ৭ ডিসেম্বর ২০২০ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে সব ভাস্কর্য ও মুর‌্যালে পুলিশের পাহাড়া

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ৭, ২০২০ ৪:৪০ পূর্বাহ্ণ

বরিশালে জাতির পিতার সব ভাস্কর্য ও মুর‌্যাল ঘিরে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নগরীর বিভিন্ন প্রান্তে থাকা এসব ভাস্কর্য ও ম্যুরালে পুলিশি প্রহরা বসানো হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল।

 

শনিবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি নির্মাণাধীন ভাস্কর্যে অজ্ঞাত দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। এমন ঘটার পর বরিশালের ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়।

 

জানা গেছে, কুষ্টিয়ার ঘটনার পর বরিশালে নড়েচরে বসে প্রশাসন। এরপর বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালে হামলা ঠেকাতে মাঠে নামে পুলিশ। শনিবার রাত থেকে ভাস্কর্য ও ম্যুরালে পুলিশের নিরাপত্তা প্রহরা বসে।

 

নগরীর বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে মুর‌্যাল চত্বরে পুলিশের উপস্থিতি দেখা যায়। শুধুমাত্র এই ম্যুরালটির নিরাপত্তায় নয় নগরীর ১৪টি পয়েন্টে থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের সামনেও পাহাড়া দেয় পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ অফিসের সামনের গিয়ে পুলিশের এমন সতর্ক অবস্থান নজরে পড়ে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক জানান, ভাস্কর্য ইস্যুতে যেন নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে ও যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহতে পুলিশ তৎপর রয়েছে।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বোরহানউদ্দিনে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

প্রতিদিন ২ কিলোমিটার সাঁতার কেটে অফিসে যান তিনি!

দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবো-সাদিক আবদুল্লাহ

মৃণাল সেনের মৃত্যুতে ভারতের চলচ্চিত্র অঙ্গনে শোকভোট দিয়ে খুশি তারকারা

সংসদের দশম অধিবেশন বসছে ৮ নভেম্বর

সুবর্ণজয়ন্তীর ৫০ বছর ও মহান বিজয় দিবস উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ

বরিশালে (আরওবি) প্রতিষ্ঠানের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

চরমোনাইতে মাদক সেবীর হামলায় ব্যবসায়ী শেবাচিমে

হত্যার রাজনীতি ছেড়ে নির্বাচনে অংশ নিন – প্রধানমন্ত্রী

মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলার লক্ষ্য নিয়ে পুলিশ জনতা এক হয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে-বিএমপি কমিশনার