রবিবার , ২৭ ডিসেম্বর ২০২০ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আব্দুল কাদেরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ২৭, ২০২০ ৫:৪০ পূর্বাহ্ণ

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় আব্দুল কাদেরের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।

শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজে।

দেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত ছিলেন অনেক দিন ধরে। ক্যান্সার জটিল আকারে ছাড়িয়ে পড়েছিল পুরো শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে গত ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে নেয়া হয়।

সেখানে চলছিল তার চিকিৎসা। এরপর আবার দেশে ফিরিয়ে আনা হয়। অবশেষে সব চিকিৎসার ঊর্ধ্বে চলে গেলেন তিনি। নিভে গেল দারুণ উচ্ছ্বাসে ভরা এক প্রাণ।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার তার মৃত্যুর গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রসঙ্গত, আব্দুল কাদেরের জন্ম মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার সোনারং গ্রামে। তার বাবা মরহুম আব্দুল জলিল। মা মরহুমা আনোয়ারা খাতুন। স্ত্রী খাইরুননেছা কাদেরের সঙ্গে সুখের দাম্পত্যে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। রেখে গেছেন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু স্বজন।

আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন।

বহু একক ও ধারাবাহিক নাটকের পাশাপাশি তাকে নিয়মিত দেখা গেছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে। ‘রং নাম্বার’সহ কিছু সিনেমায়ও অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন আব্দুল কাদের।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়