বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি ২০২১ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আমাদের উদ্দেশ্য মানবাধিকারকে সমুন্নত রেখে আইন শৃংখলা ঠিক রাখতে হবে: ডিসি খাইরুল আলম

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ২৮, ২০২১ ৪:৩২ পূর্বাহ্ণ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানবাধিকারকে সমুন্নত রেখে সমাজের আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখা।জনগনের কাংক্ষিত চাহিদা পূরন করতে পুলিশ বদ্ধপরিকর।প্রতিটি বিট অফিসার তার বিট এলাকার জনগনের সবচেয়ে আপন ও ঘনিষ্ঠজন হবেন।যাতে করে বিট এলাকার জনগন তাদের যে কোন সমস্যার কথা বিট অফিসারকে নির্দ্বিধায় জানাতে পারেন।মনে রাখতে হবে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর দেয়া স্বাধীন বাংলাদেশের জনগনের পুলিশ।

আজ বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে বরিশাল কাউনিয়া থানায় অনুষ্ঠিত কাউনিয়া থানার বিট অফিসারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,বর্তমানে আমরা মুজিব বর্ষে আছি।এ সময়ে আমাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন দেশের স্বপ্নের পুলিশ হতে যা যা করনীয় তা সব করতে হবে।আমরা জনতার পুলিশ হতে চাই।তাই জনগনের কথা শুনতে হবে,তাদের সাথে মিশতে হবে।অকারনে কোন মামলা পেন্ডিং রাখা যাবেনা।যথা সময়ে ওয়ারেন্ট তামিল করতে হবে।দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে।দেশের উন্নয়নের সাথে সাথে আমাদের মন মানষিকতার উন্নয়ন ঘটাতে হবে।সেই লক্ষ্যে মাননীয় প্রধাননমন্ত্রীর নেতৃত্বে সত্যিকারার্থে জনগনের সেবক হতে কাজ করছে পুলিশ।কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা জনগনের পুলিশ হতে কাজ করছি। প্রত্যক এলাকার বিট অফিসারকে যথাযথ ভাবে তার দায়িত্ব পালন করতে হবে।

উপ-পুলিশ কমিশনার (উত্তর)মোঃ খাইরুল আলম বলেন,করোনা কালে সঠিক ভাবে স্বাস্থ্য বিধি মেনে জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।জনগনের সেবার মান বৃদ্ধির কথা শুধু মুখে বললেই হবেনা, সত্যিকারার্থে জনগনের সেবা দিয়ে প্রমান করতে হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।মাদকের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে।সমাজ থেকে মাদক দুর করতে হলে আগে নিজেদেরকে মাদক মুক্ত হতে হবে।মাদকের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবেনা।আমরা কাউনিয়া এলাকাকে ইভটিজিং,মাদক ও সন্ত্রাসী মুক্ত থানা গড়তে চাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ লোকমান হোসেন,পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ ছগির হোসেন প্রমুখ।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সমাজে অপরাধ দানা বাঁধার আগেই তা প্রতিহত করতে হবে: বিএমপি কমিশনার

কোটা আন্দোলন নিয়ে ছাত্রলীগকে সতর্ক করা হয়েছে: ওবায়দুল কাদের

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেফানি মিস ওয়ার্ল্ড নির্বাচিত।।

বরিশালে যৌতুকলোভী স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে

একজন মানবিক প্রতিমন্ত্রীর প্রতিচ্ছবি।।

শেরপুরে আ’লীগ নেতার স্ত্রীর নির্যাতনের শিকার সেই শিশুর মৃত্যু

মোদীর বার্থডে গিফট্, ৪০০টি ৬৮ পয়সার চেক!

বরিশাল বুলস বিপিএলে থাকা না থাকা নিয়ে আলমগীর খান আলোর সাথে সৌজন্য সাক্ষাৎ দূর্বার তারুণ্যের প্রতিনিধি দলের

পাঞ্জাবে তামিম, মুম্বাইয়ে মুস্তাফিজ ও সাকিব দিল্লিতে!

বরিশাল বোর্ডে এসএসসির পুনঃনিরীক্ষণের ফল ১ জুন