মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে অবদান রাখতে হবে

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ৪:৫৯ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি সরস্বতী পূজা উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন।

রাষ্ট্রপতি এ উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, সরস্বতী পূজা দেশে অত্যন্ত জনপ্রিয় একটি ধর্মীয় উৎসব। ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে এই উৎসবে সবার অংশগ্রহণ এ দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে।

আবদুল হামিদ বলেন, জ্ঞানচর্চার মাধ্যমেই মানবসভ্যতা ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে। জ্ঞানার্জনে সরস্বতী দেবীর কৃপা অর্জনের লক্ষ্যেই ভক্তবৃন্দ এ পূজা করে থাকেন।

রাষ্ট্রপতি বলেন, জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে দেশের প্রতিটি মানুষ সাম্প্রদায়িকতা, অজ্ঞতা, কূপমন্ডুকতা থেকে মুক্ত হয়ে একটি কল্যাণকর ও উন্নত সমাজ গঠনে এগিয়ে আসবে-এটাই সবার প্রত্যাশা।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এ দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে।

আবদুল হামিদ বলেন, দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্য আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, আমি আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সক্ষম হবো। তিনি সরস্বতী পূজা উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
শিক্ষা জাতীয় করনের ও ৫% বার্ষিক প্রবৃদ্ধি শিক্ষক কর্মচারীদের এমপি ভুক্তির দাবিতে বিক্ষোভ করে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ছবিঃ এইচ আর হীরা.

ফটোগ্যালারী – বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।।।

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে সদর উপজেলা এ্যাসিল্যান্ডের নেতৃত্বে ০২টি অবৈধ ড্রেজার ধ্বংস

ব্যক্তির অধীনে নয় সংবিধান অনুযায়ী নির্বাচন হবে :আমু

ফেব্রুয়ারিতে উন্নয়নশীল হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

যেভাবে বিশ্ব পরিমণ্ডলে ঠাঁই পেল আদিবাসীদের লড়াই

বরিশালে জুয়া খেলার সরঞ্জাম সহ ১০ জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

বরগুনার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চরবাড়িয়া ইউনিয়নের মেম্বর প্রার্থী রুবেল গণসংযোগ

জাতীয় সংসদের কোরাম সংকট সাত অধিবেশনে ৪৭ কোটি টাকা অপচয়

ওয়েভ ফাউন্ডেশন’র এম্পাওয়ার ইয়ুথ প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত।।