রবিবার , ৭ মার্চ ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

করোনায় মৃত্যু আবারও ঊর্ধ্বমুখী

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৭, ২০২১ ৪:৫৩ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় এর আগের তিনদিনের তুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। এর আগের দিন (৫ মার্চ) মৃত্যু হয়েছিল ছয়জনের, ৪ মার্চ সাতজনের এবং ৩ মার্চ মৃত্যু হয়েছিল পাঁচজনের।

শনিবার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৫১ জনে।

গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৩১ হাজার ১১৩টি।

এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪০ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৯ হাজার ৭২৪ জনে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ৯৬৬ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আইসোলেশনে মারা যাওয়া সেই নারী করোনায় আক্রান্ত ছিলেন না

ইসলামী ব্যাংকে মালিকানায় আরেক দফা পরিবর্তন আসছে!

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা: নিরাপত্তাহীনতায় নিহতের পরিবার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার!

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে গুজব, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের মানববন্ধন

শুক্রবার রাতে মুখোমুখি হবে ব্রাজিল-অার্জেন্টিনা

অনন্ত জলিল ধর্মচর্চা করছেন, নাকি ফটোসেশন?

বরিশাল সিটি নির্বাচনে আচরন বিধি লংঘন সরকারী গাড়ি ব্যাবহার করে প্রচার-প্রচারনা করছেন সরকারী দলের প্রার্থী -মেয়র প্রার্থী তাপস।

মসজিদের বিস্ফোরণ: ৭ বছরের শিশুর মৃত্যু