মঙ্গলবার , ১৬ মার্চ ২০২১ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শ্রমিককল্যাণ তহবিলে ১ কোটি ৮৯ লাখ টাকা দিল রবি

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ১৬, ২০২১ ১১:০৫ অপরাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে মোবাইল অপারেটর কোম্পানি রবি গত এক বছরে তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ৮৯ লাখ টাকা জমা দিয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে রবির পক্ষে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. ফয়সাল ইমতিয়াজ খান ১ কোটি ৮৯ লাখ ৪৫ হাজার ৩৫ টাকার একটি চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশি, বিদেশি এবং বহুজাতিক কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ শতাংশের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যু, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম, পরিচালক শাকিলা জেরিন আহমেদ, রবির ভাইস প্রেসিডেন্ট, পলিসি অ্যান্ড স্টেক হোল্ডার রিলেশনস দেওয়ান নাজমুল হাসান, ভাইস প্রেসিডেন্ট পাবলিক এফেয়ার্স শরিফ শাহ জামাল রাজ উপস্থিত ছিলেন।

(Visited ১৩ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ক্যানসারে পা হারানো ঝালকাঠির সাবরিনা এসএসসিতে উত্তীর্ণ

বরিশালে নিউ লাইফ`র উদ্যোগে দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ট্রাম্পের ছেলেকে বিদ্রূপ করে চাকরি গেল কেটির।।

পাকিস্তানে রেকর্ডপূর্ণ তাপমাত্রা

বরিশালে সাংবাদিকদের সম্মানে এবায়েদুল হক চাঁনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে সাংবাদিকদের সম্মানে এবায়েদুল হক চাঁনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে দুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠকদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরন

বরিশাল বুলস বিতর্কে আউয়ালের পরাজয়, বড় ব্যবধানে জিতেছেন আলমগীর খান।

বরিশালে পরকীয়া ধরা পড়ায় গৃহবধুর আত্মহত্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ব্যর্থ স্বাস্থ্যসুরক্ষা বিল নিয়ে ট্রাম্প প্রশাসনে দোষারোপের খেলা

বাড়তি টাকা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী