শনিবার , ২৭ মার্চ ২০২১ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

রোববার হরতাল ডেকেছে হেফাজত, শনিবার বিক্ষোভ

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ২৭, ২০২১ ১২:০১ পূর্বাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যা ও হামলার প্রতিবাদে শনিবার (২৭ মার্চ) বিক্ষোভ কর্মসূচি ও রোববার (২৮ মার্চ) হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (২৬ মার্চ) রাতে পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ আন্দোলন-কর্মসূচির ঘোষণা দেন। রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।

নায়েবে আমির আবদুর রব বলেন, ‘হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর পক্ষে আমি এ কর্মসূচি ঘোষণা করছি। ঢাকার বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে ​প্রতিবাদী মুসল্লিদের ওপর পুলিশ ও সরকারদলীয় ক্যাডার বাহিনী হামলা করে পাঁচজনকে শহীদ করেছে। অসংখ্য মুসল্লিকে আহত করেছে ও গ্রেফতার করেছে। এর প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী মোদি শুক্রবার সকালে বাংলাদেশ সফরে এসেছেন। আগে থেকেই তার সফরের বিরোধিতা করে আসছে হেফাজতে ইসলামসহ সমমনা দলগুলো।

বায়তুল মোকাররমের শুক্রবার জুমার নামাজের পর মোদিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় সাধারণ মুসল্লি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরপর চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে মাদক মামলায় মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা জেলহাজতে

বরিশাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

শনিবার ০২ দিনের সরকারি সফরে বরিশালে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বর্ষায় আটঘর কুরিয়ানায় জমজমাট ভাসমান নৌকার হাট

আলিয়া ভাট

নিজেকে নিয়ে ভিডিও গেম উদ্বোধন করলেন আলিয়া ভাট।।

দেশের নদী-খাল রক্ষায় সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে-পানিসম্পদ প্রতিমন্ত্রী

পুলিশের চাকরিতে জালিয়াতি মামলায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতা কারাগারে

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে সচেতনতার পাশাপাশি মাস্ক-স্যানিটাইজার বিতরণ

বরগুনায় মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে ছেলে খুন

ধবধবে সাদা বর্ণের বিরল প্রজাতির সাপ!