বুধবার , ৩১ মার্চ ২০২১ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কালবৈশাখী হতে পারে বরিশালসহ, ৬ বিভাগেও ঝড়বৃষ্টি

প্রতিবেদক
Alltime BD News24 .com
মার্চ ৩১, ২০২১ ৪:৫৫ পূর্বাহ্ণ

সিলেট বিভাগের জেলাগুলো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

২৪ ঘণ্টা পরবর্তী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরের পাঁচ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রাজের সিনেমায় তাহসান

চলে গেল আরও চার শিক্ষার্থী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭

বনানী থানার ওসি ও রেইনট্রি হোটেলের দুজন কর্মকর্তাকে ডেকেছে মানবাধিকার কমিশন

“নিরাপদ সড়ক চাই – জীবনের নিরাপত্তা চাই”

বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে করোনায় কর্মহীন খেলোয়াড়দের মাঝে আর্থিক সহায়তায় প্রদান।বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে করোনায় কর্মহীন খেলোয়াড়দের মাঝে আর্থিক সহায়তায় প্রদান।

গভীর শ্রদ্ধাভরে বরিশালের সাবেক মেয়র হিরনের ৭ম মৃত্যুবার্ষিকী পালন

ভিন্ন প্রশ্নে পরীক্ষা, কেন্দ্র সচিব বহিষ্কার

হেয় করতে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে : নুর

পটুয়াখালীতে কাজে ফাঁকি দেয়ায় ১৯৩ জনকে ছাঁটাই করলেন মেয়র

বরিশালের নদীভাঙন এলাকার মানুষদের সিঙ্গাপুরের স্বপ্ন দেখালেন প্রতিমন্ত্রী