রবিবার , ২৯ আগস্ট ২০২১ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও সোয়া ৬ লাখ টিকা

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২৯, ২০২১ ১:৪৭ পূর্বাহ্ণ

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

শনিবার (২৮ আগস্ট) রাত সোয়া ৭টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা আসে।

এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকার চালান এসেছে। এগুলো গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা।

এর আগে গত ২১ আগস্ট বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ডোজ টিকার চতুর্থ চালান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কোভ্যাক্সের আওতায় ২ আগস্ট জাপান থেকে আসে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকার তৃতীয় চালান।

দ্বিতীয় চালান আসে ৩১ জুলাই। যার সংখ্যা সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ।

২৪ জুলাই জাপান থেকে ঢাকায় আসে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান।

(Visited ৮ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশাল মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে প্রাক বহিরগমন প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত।

অফিস সহকারীকে মারধর: বরিশাল পলিটেকনিকের ৩ শিক্ষার্থী বহিষ্কার

সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

২০১৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সহজে জানবেন যেভাবে।।

২০১৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সহজে জানবেন যেভাবে।।

বরিশাল-ঢাকা মহাসড়কের ফোর লেন দ্রুত বাস্তবায়নের দাবি

পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য্যের অপরূপ লীলাভূমি।

নামদারি সমাজপতিদের হাত থেকে কবে রেহাই পাবে সাদারন মানুষ ?

ভূঁইফোড় অনলাইন চিহ্নিত করা হচ্ছে : তথ্যমন্ত্রী

করোনা: পশ্চিমবঙ্গে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সবাই পাশ

নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস