সোমবার , ২৭ মার্চ ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মহিলা সিটে পুরুষ বসলে জেল-জরিমানা

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২৭, ২০১৭ ৯:০৮ অপরাহ্ণ

গণপরিবহনে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পুরুষ যাত্রী বসলে জেল-জরিমানার বিধান রেখে ‘সড়ক পরিবহন আইন, ২০১৭’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ের সোমবার (২৭ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়া আইনটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

পাবলিক বাসগুলোতে প্রায়ই দেখা যায়, মহিলাদের জন্য নির্ধারিত আসনগুলো পুরুষদের দখলে থাকে।

খসড়া আইনে সাধারণ নির্দেশাবলী নামে একটি ধারা যুক্ত করা হয়েছে জানিয়ে শফিউল আলম বলেন, ‘এখানে ১৪টি অনিয়মের জন্য সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড বা সর্বোচ্চ ৩৫ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে। ১১টি অনুশাসন না মানলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড পেতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মহিলা, শিশু, বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে অন্য কোন যাত্রী বসলে বা বসার অনুমতি দিলে সর্বোচ্চ এক মাসের জেল বা ৫ হাজার টাকা জরিমানা করা হবে। সিট বেল্ট না বাধালেও একই শাস্তির মুখোমুখি হতে হবে।’

শফিউল আলম বলেন, ‘মদপান বা নেশাদ্রব্য পান করে গাড়ি চালানো, মদপান বা নেশাদ্রব্য পান করে মোটরশ্রমিকদের গাড়িতে অবস্থান করা, মোটরযান চালক কোন অবস্থাতেই হেল্পারকে গাড়ি চালাতে দেওয়া, সড়ক বা মহাসড়কে নির্ধারিত অভিমুখ ছাড়া বিপরীত দিক থেকে গাড়ি চালানো, সড়ক বা মহাসড়কের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোন স্থানে বা রং সাইডে মোটরযান থামিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিন মাস কারাদণ্ড বা ৩৫ হাজার টাকা জরিমানা হবে।’

একই সঙ্গে মোটরসাইকেলে চালক ছাড়া একজনের বেশি যাত্রী বহন, মোটরসাইকেলের চালক ও যাত্রীর হেলমেট ব্যবহার না করা, চলন্ত অবস্থায় চালক বা কন্ডাক্টার কোন যাত্রীকে গাড়িতে ওঠাতে বা নামাতে পারবেন না, প্রতিবন্ধীদের জন্য অনুকূল সুযোগ সুবিধা না রাখা, ঝুঁকিপূর্ণভাবে গাড়িতে কোন যাত্রী বা পণ্য বহন করা যাবে না, কোন সড়ক বা মহাসড়কে গাড়ি মেরামতের জন্য যন্ত্রাংশ ও মালামাল রেখে যানবাহন বা পথচারী চালাচলে বাধা সৃষ্টি করলেও একই শাস্তি পেতে হবে।

(Visited ১৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ড্রেসরুল অমান্য করে রোলকলে, গৌরনদী থানার ৩ এসআই প্রত্যাহার

কেমন হতে পারে আজকের বরিশাল দল??

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশাল মুক্ত দিবসে সম্মাননা পেলেন ১০০ জন বীর মুক্তিযোদ্ধা

গুজব ঠেকাতে এক লাখ অ্যাক্টিভিস্ট মাঠে নামাচ্ছে আ.লীগ

পার্বত্য শান্তি চুক্তি দিবসে নগরীতে সমাবেশ ও বর্ন্যাঢ্য র‌্যালি

বাংলাভিশনের ক্যামেরাপার্সনের উপর হামলায় বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের নিন্দা

বরিশালে নতুন বছরে ট্রাফিক ব্যাবস্থাপনাকে পুরোপুরি ডিজিটালাইজড করার পদক্ষেপ নিয়েছি-ডিসি ট্রাফিক

কারো বিরুদ্ধে কোনো অপেশাদারিত্বের অভিযোগ পেলে তাকে ছাড় দেয়া হবে না-বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান

করোনা বিজয়ী বীর পুলিশ যোদ্ধাদের ৩য় বারের মতো সংবর্ধনা দিলেন বিএমপি কমিশনার