রবিবার , ২৮ নভেম্বর ২০২১ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

প্রথমবারের মতো নারী বিশ্বকাপে বাংলাদেশ

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ২৮, ২০২১ ৪:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য ঐতিহাসিক একটি দিন আজ। প্রথমবারের মত নারী ক্রিকেট বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আগামী বছর মার্চ এবং এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ১০ দলের এই বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের প্রভাবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে চলমান ৯ দলের বিশ্বকাপ বাছাই পর্ব বাতিল ঘোষণা করেছে আইসিসি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়েছে এর আগে। কিন্তু ওয়ানডে বিশ্বকাপে কখনো খেলা হয়নি বাংলাদেশের। এবার নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার জন্য শক্তিশালী দল গঠন করেই জিম্বাবুয়ে গিয়েছিল নিগার সুলতানারা। শুধু কাগজে-কলমেই নয়, মাঠের খেলায়ও নিজেদের প্রমাণ করেছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

প্রথম ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ২৬৯ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। যদিও তৃতীয় ম্যাচে এসে থাইল্যান্ডের কাছে হোঁচট খেয়েছে। তবুও, ২ জয়ে গ্রুপের শীর্ষেই ছিল বাংলাদেশ।

টিম র‌্যাংকিং অনুসারে বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজও। বাকি দুটি দল বাছাই করা হবে আইসিসি ওমেন চ্যাম্পিয়নশিপের পরের রাউন্ড থেকে।

নারী ওয়ানডে ক্রিকেটের র‌্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে ৫ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সাতে এবং পাকিস্তান রয়েছে আট নম্বরে। ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ডকে বাছাই পর্ব খেলতে হয়নি স্বাগতিক হওয়ার কারণে। এছাড়া বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ভারত।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে কাল থেকে খোলা থাকবে শপিংমল-দোকান

কলাপাড়ায় ফাইলেরিয়া রোগের উপর সামাজিক উদ্ধুদ্ধকরণ সভা

বরিশালে ঘূর্ণিঝড় ফণি মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভায় সার্বিক পর্যালোচনা

বিসিসি’র কর্মচারীদের তৃতীয় দিনের আন্দোলন অভ্যাহত নগরীর সড়কের পাশে ময়লার পাহাড়

বর্জ্য থেকে বিদ্যুৎ : ৪০ মেগাওয়াট পাওয়ার সম্ভাবনা

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান বিচারপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

এসআইয়ের ছেলের দেহে কিডনি প্রতিস্থাপনের জন্য শিশু অপহরণ!

ঝালকাঠিতে মেয়ে হত্যার বিচার দেখে মরতে চায় বাবা!

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে ৪৪ বছর পরে বৃহত্তর পরিসরে শোকাবহ আগস্টের অনুষ্ঠান

অভিষেক-ঐশ্বরিয়ার ঘরে ভাঙনের সুর!