মঙ্গলবার , ১১ ডিসেম্বর ২০১৮ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সিংহ নিয়ে ভোটে নামছেন হিরো আলম

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ১১, ২০১৮ ৯:০৯ অপরাহ্ণ

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম সিংহ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নামছেন।

বুধবার থেকে সিংহ প্রতীক নিয়ে প্রচারণা শুরু করবেন তিনি। হিরো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়ায় তার সমর্থকরা মঙ্গলবারও কাহালুর মুরুইলসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

মঙ্গলবার বিকেলে হিরো আলম বলেন, সকালে ঢাকার হাইকোর্টের মাজার জিয়ারত করেছি। বুধবার বগুড়ায় ফিরে প্রথমে রিটার্নিং অফিসারের কাছে পছন্দের সিংহ প্রতীক নেব। এরপর নন্দীগ্রাম উপজেলা ও পরে কাহালু উপজেলায় মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করব।

তিনি জানান, তাকে নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। মিথ্যা অজুহাতে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছিল। তিনি হাইকোর্টে গিয়ে সুবিচার পেয়েছেন। তাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়ায় বিচারপতি, মিডিয়াকর্মী ও সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

হিরো আলম বলেন, ঢাকাতে অবস্থান করায় আমার সমর্থকরা সবসময় ফোন করছেন। নন্দীগ্রাম উপজেলা যুব সংহতির সভাপতি কামালপাশাসহ বিভিন্ন এলাকার সমর্থকরা গত দুদিন ধরে মিষ্টি বিতরণ করছেন। আমি প্রার্থী হওয়ায় তরুণ সমাজের মাঝে সাড়া জেগেছে। আমার বিশ্বাস নির্বাচনে ভালো কিছু করতে পারব।

নন্দীগ্রাম উপজেলার বাদলাসন গ্রামের আবদুল হান্নান, কাথম গ্রামের আরিফ হোসেন, নন্দীগ্রাম সদরের রাব্বি হোসেন জানান, হিরো আলম প্রার্থী হওয়ায় জনগণের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। হোটেল-রেস্তরাঁয় তাকে নিয়ে আলোচনা চলছে। এ আসনে মূলত বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর মাঝে প্রতিদ্বন্দ্বিতা হবে।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরগুনায় ভুল চিকিৎসায় এক প্রসুতির মৃত্যু, বাচ্চা বেঁচে আছে

ঝালকাঠিতে শহীদ মিনার ভাংচুর মামলায় যুবমহিলা লীগ কর্মী গ্রেফতার

বরিশালে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দানকারী ও প্রতারক চক্রের সক্রিয় ১০ সদস্য গ্রেপ্তার

কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে নীলফামারীর প্রকৌশলী

বেতাগী থানার কাছে বাসা বাড়িতে দিন দুপুরে দুর্ধষ চুরি

বরিশালে মা ইলিশ রক্ষায় নদীতে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি

প্রথমবারের মতো আইসিসি র‍্যাঙ্কিংয়ের সেরা দশে সাব্বির

আগৈলঝাড়া উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

বরিশালের বাকেরগঞ্জ এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ২ ভাই আটক

যুক্তরাষ্ট্রে ২ লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত্যু ৯০৮