সোমবার , ২৯ নভেম্বর ২০২১ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

নিরঙ্কুশ নৌকা বিজয়ে বরিশাল জেলা আ’লীগের শুভেচ্ছা ও অভিনন্দন

প্রতিবেদক
Alltime BD News24 .com
নভেম্বর ২৯, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ

বরিশাল জেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়ে
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগ।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানিয়েছেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মাননীয় মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, রোববার (২৮ নভেম্বর) শেষ হওয়া বরিশালে জেলায় তৃতীয় ধাপের ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের
চেয়ারম্যান প্রার্থীরা ৪ টি ইউনিয়নে নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন।

এরমধ্যে উজিরপুরের হারতা ও বামরাইল ইউনিয়ন, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন এবং মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন রয়েছে। এ বিজয়ে সম্মানিত ভোটার, সমর্থক, দলীয় নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেতৃবৃন্দ।

এছাড়াও নির্বাচিত চেয়ারম্যানগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

পাশাপাশি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করায় নির্বাচন সম্পৃক্ত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে নতুন শর্ত

বরিশাল সিটির ১১ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জিয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

পদ্মাসেতুর ৩২তম স্প্যান বসছে শনিবার

ভোলায় পাচারকারী চক্রের মূল হোতাকে বাদ দিয়েই চার্জশিট, ফেঁসে যাচ্ছে নিরীহ দুজন

গুগলও ভুল করে!

বরিশালে হাসি পরিবারের আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোষাক বিতরণ ও সাংস্কৃতিক উৎসব

বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

সেনাবাহিনী নামবে ২৪ ডিসেম্বর- ইসি সচিব হেলালুদ্দীন আহমদ

মাধ্যমিকের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল

বরিশাল আওয়ামীলীগের বিভাগীয় সম্মেলন ৪ জুলাই: সম্মেলনস্থল পরির্দশনে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি