সোমবার , ১৮ এপ্রিল ২০২২ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পটুয়াখালীতে ব্যবসায়ী শিবুলাল অপহরণের ঘটনায় গ্রেফতার ৬

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ১৮, ২০২২ ২:৩৫ পূর্বাহ্ণ

পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী শিবুলাল দাস ও তার গাড়ির চালককে অপহরণের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ।

তিনি বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের পাঁচদিন করে রিমান্ড চাওয়া হবে।

গ্রেফতাররা হলেন- শামিম আহমেদ, আক্তারুজ্জামান সুমন (বেকারী সুমন), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান পারভেজ, মো. মিজানুর রহমান সাবু গাজী, মো. বিল্লাল ও সাব্বির হোসেন জুম্মান। সবাই পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এদিকে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ১১ এপ্রিল রাতে শহরের নিজ বাসায় যাওয়ার সময় গলাচিপা উপজেলার হরিদেবপুর-শাখারিয়া আঞ্চলিক মহাসড়ক থেকে শিবুলাল দাস ও তার গাড়িচালককে অপহরণ করা হয় । রাত ১২টা ২ মিনিট ও ১টা ৫৯ মিনিটের সময় ভিকটিমের মোবাইল থেকে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, খবর পেয়ে পুলিশ সাড়াশি অভিযান পরিচালনা করে একটি পেট্রল পাম্প থেকে শিবুলাল দাসের গাড়িটি উদ্ধার করে। অপহরণের ২৪ ঘণ্টা পর পৌর শহরের এসপি কমপ্লেক্স শপিংমলের আন্ডারগ্রাউন্ডে থাকা মামনুনের গোডাউন থেকে জীবিত অবস্থায় শিবুলাল দাস ও তার চালক মিরাজকে উদ্ধার করা হয় ।

মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে আলামতসহ প্রাথমিকভাবে ছয়জনকে গ্রেফতার করা হয়। ঘটনার মূলহোতা মো. মামুন ওরফে ল্যাংড়া মামুনসহ আরও তিনজনকে গ্রেফতারে ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা টিম ও পটুয়াখালীর জেলা পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে স্বেচ্ছাসেবকদলের সভায় স্থানীয় নেতৃবৃন্দের প্রতি চরম ক্ষোভ

ঈদে টিভি পর্দায় মিলন-নিপুণ

নোট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে ভেনেজুয়েলা সরকার।।

কাশিমপুর কারাগার পরিদর্শনে ১৪ দেশের আইজি প্রিজন

চিরনিদ্রায় শায়িত খান সন্স গ্রুপের পরিচালক মজিবুর রহমান খান

সিলেটে আরও ৯৩ জনের করোনা শনাক্ত

বরিশালে করোনায় আক্রান্ত ৮০ জন, সুস্থ ৩৮ জন ও নতুন আক্রান্ত ৭ জন

যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে মুলস্রোতধারায় সম্পৃক্তকরণ-ইয়েন্ড প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

চরফ্যাশনে পেট্রোল পাম্পের জেনারেটরের শর্টে আহত পল্লী বিদ্যুৎ কর্মচারী

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার