সোমবার , ৩০ জানুয়ারি ২০২৩ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শুটিংয়ে অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখি

প্রতিবেদক
Alltime BD News24 .com
জানুয়ারি ৩০, ২০২৩ ৪:৪৩ পূর্বাহ্ণ

ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিটে দগ্ধ হয়ে শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে তার। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে এই অভিনেত্রীর।

শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শুটিংয়ে শারমিন আঁখি আহত হয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী নির্মাতা রাহাত কবির।

 

ঘটনার বর্ণনা দিয়ে রাহাত কবির বলেন, ‘সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে এগারোতে। দুপুরের দিকে আঁখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে। হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়ে এ ঘটনা ঘটে।’

পুলিশের ধারণা, কেউ বডি স্প্রে ব্যবহার করেছে, যার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে থাকতে পারে।

রাহাত কবির বলেন, ‘শুটিং হাউজটি সম্পূর্ণ নতুন। এটি এই হাউজের দ্বিতীয় কাজ। পেইন্টিংয়ের স্মেল থেকেও হতে পারে। তবে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায়। চিৎকার করে আঁখি বেরিয়ে আসে। ততক্ষণে দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ বার্ন হয়ে যায়।’

 

এই নির্মাতা বলেন, ‘আজ (রোববার) ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি। হাসপাতালে প্রায় এক মাস থাকতে হবে। আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রায় ১ বছর সময় লাগবে। সবার কাছে আঁখির জন্য দোয়া চাই।’

চট্টগ্রামে বেড়ে ওঠা আঁখির মঞ্চে যাত্রা শুরু ‘অরিন্দম নাট্য সম্প্রদায়’র মধ্য দিয়ে। এই দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ নাটকের মূল চরিত্র ‘বসন’ করেই আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে টিভি নাটকে আলোচনায় আসেন শিহাব শাহীনের ‘অনামিকা’ ও ইয়ামিন ইলানের ‘আজ বাবার বিয়ে’ নাটকে অভিনয় করে। ‘ইতি তোমারই ঢাকা’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শপথ নিলেন বরিশালের জাহিদ ফারুকসহ ১৯ প্রতিমন্ত্রী

বরিশালে মানসম্মত ও অধিকার ভিত্তিক কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার জবাব দিহিতা তৈরি বিষয়ক দক্ষতাবৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত

এক টাকার আহারের সঙ্গে দেখা রাদওয়ান মুজিব সিদ্দিকের

অনুমতি পেলেও বরিশাল থেকে ছাড়েনি লঞ্চ, চলছে বাস

ব্রাহ্মণবাড়িয়ার মসজিদে তাবলীগদের অজ্ঞান করে সর্বস্ব লুট

ক্রিষ্টান চার্চের ফাদারের হাতে ১৬ বছরের মেয়ে ধর্ষণ।।ফাদারের পক্ষে সাফাই গাইলো ক্রিষ্টান পত্রিকা।।

মৃত স্ত্রীর সাথে ৬ রাত

এমইপি গ্রুপের চেয়ারম্যান সামছুল আলম চাকলাদারের মৃত্যুতে প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি’র শোক

ডিজিটাল সরকারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জনের তালিকায় স্থান পেয়েছেন পলক

ব‌রিশা‌ল নগরীর রাস্তাই যেন ডাস্টবিন!