বুধবার , ২৯ মার্চ ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ব্রেক্সিট শুরুর চিঠিতে স্বাক্ষর ব্রিটিশ প্রধানমন্ত্রীর।।

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ২৯, ২০১৭ ৯:৩১ অপরাহ্ণ

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিদায় বা ব্রেক্সিটের প্রক্রিয়া শুরু করার জন্য ইইউ‘র উদ্দেশে লেখা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। চিঠিটি আগামী বুধবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে হস্তান্তর করা হবে।

বিবিসির খবরে বলা হয়, থেরেসা মের স্বাক্ষরিত চিঠিটি ডোনাল্ড টাস্কের কাছে হস্তান্তর করার পরই শুরু হবে এই বিচ্ছেদের শর্তাবলী নিয়ে দুই বছরব্যাপী দেনদরবার। লিসবন চুক্তির পঞ্চদশ অনুচ্ছেদের অধীনে ইইউ কর্মকর্তাদের এই চিঠিটি দেওয়া হবে।

মে আজ স্থানীয় সময় সকালে মন্ত্রিসভার বৈঠকে এমপিদের উদ্দেশে একটি বিবৃতি দেবেন, যেখানে তিনি তাদের অবহিত করবেন যে ইইউ থেকে যুক্তরাজ্যের বিদায়ের সময় গণনা শুরু হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি আলোচনার সময় যুক্তরাজ্যের প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করবেন, যাদের মধ্যে ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিকরাও রয়েছেন। ব্রেক্সিটের ফলে তাদের ভাগ্যে কী হবে সেটি এখনো অনিশ্চিত।

গতবছরের জুনে এক গণভোটে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয় ব্রিটিশ নাগরিকরা।

মে তার বক্তব্যে ব্রেক্সিট ঘিরে যে বিভক্তি তৈরি হয়েছে তা থেকে উত্তরণের বিষয়েও কথা বলবেন।

এদিকে বিরোধী দল লেবারের নেতা, জেরেমি করবিন বলেছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত তার দল সম্মান করে, তবে সরকারের প্রতিটি পদক্ষেপের দিকেই তারা নজর রাখবে।

পঞ্চদশ অনুচ্ছেদ দুই পক্ষকেই একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দুই বছর সময় দেবে। যদি দুই পক্ষই সময় বাড়াতে সম্মত না হয়, তবে ২০১৯ সালের ২৯ মার্চ ইইউ থেকে বিদায় নেবে যুক্তরাজ্য।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের কোনো পরামর্শ ইউরোপের প্রয়োজন নেই : ওলাঁদ।।

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের মাস্টার্স পরীক্ষা শুরু ১০ সেপ্টেম্বর

বরিশালে মসজিদে জুমআ’র নামাজের পূর্বে জনসচেতনতা মূলক আহবান বিএমপি কমিশনারের

না’গঞ্জের চোরাই হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

অভাবে একমাত্র ছেলের অপারেশন করাতে পারছেন না সাংবাদিক বাবা

সফটওয়্যার টেস্টিং খাতে ২০০ জনের বৃত্তির সুযোগ

ইউটিউব দেখে হেলিকপ্টার বানিয়ে উড়তে গিয়ে তরুণের মৃত্যু

ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতল রিয়াল মাদ্রিদ।।

বরিশালে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

বরিশালে তিন সন্তানের জননী ধর্ষনের অভিযোগ