বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আদালত প্রাঙ্গণে জ্যাকলিনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন সেই সুকেশ

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৩:১৬ পূর্বাহ্ণ

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে। এ নিয়ে গত এক বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন জ্যাকলিন। সামনে এসেছে সুকেশ-জ্যাকলিনের প্রেমের সম্পর্কের বিষয়টিও।

কয়েক দিন আগে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে জ্যাকলিন দাবি করেন— ‘সুকেশ আমার আবেগ নিয়ে খেলেছে এবং আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। ও আমাকে ভুল পথে চালিত করে আমার ক্যারিয়ার, আমার জীবনটাই তছনছ করে দিয়েছে।’ এদিকে কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে জ্যাকলিনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন সুকেশ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে বের হন সুকেশ। এসময় কয়েকজন সাংবাদিক তাকে ঘিরে ধরেন। এসময় তার বিরুদ্ধে তোলা জ্যাকলিনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুকেশ বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

এ সময় জ্যাকলিনের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জানতে চান আরেক সাংবাদিক। জবাবে সুকেশ বলেন, ‘ আপনি কাউকে ভালোবাসলে তাকে রক্ষা করার চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জ্যাকলিনকে পৌঁছে দেবেন।’

জেল থেকেও জ্যাকলিনকে ফোন করতেন সুকেশ। এ বিষয়ে আদালতকে জ্যাকলিন বলেছিলেন, ‘প্রতিদিন সকালে শুটিং শুরুর আগে আমাকে কল বা ভিডিও কল করতেন সুকেশ। কখনো কখনো রাতে ঘুমানোর আগেও কল করতেন। দিনে অন্তত তিনবার ফোন করতেন। কিন্তু কখনো বলতেন না তিনি জেলে আছেন। ভিডিও কলে কথা বলার সময়ে তার ব্যাকগ্রাউন্ডে পর্দা থাকত, সোফায় বসে কথা বলতেন। যা দেখে বোঝার উপায় ছিল না।’

২০২১ সালের ৮ আগস্টের পর সুকেশের সঙ্গে কথা হয়নি জ্যাকলিনের। তা জানিয়ে এই অভিনেত্রী বলেছিলেন, ‘এ দিনের পর সুকেশের সঙ্গে আর কথা হয়নি। পরে জানতে পারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশ ধারণ করার অপরাধে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

জ্যাকলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রান্ত রোনা’। এছাড়া ‘সার্কাস’, ‘রামসেতু’ সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

সামাজিক আন্দোলনের দ্বারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে পারিঃ বিএমপি পুলিশ কমিশনার

বরিশালে মহিলা আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটলেন মেয়র সাদিক

“তিন তালাক” অসাংবিধানিক ও অবৈধ: ভারতীয় সুপ্রিম কোর্ট

রাজধানীর ৪৫ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

বরিশালে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাবতলীতে সংঘর্ষে আহত বাসচালকের মৃত্যু।।

বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র সাদিক আব্দুল্লাহ’র উদ্যোগে বায়োমেট্রিক সেন্সর স্থাপন

রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে কাজ কর‌বে নিউইয়র্কের দুই প্রতিষ্ঠান।।

বরিশালে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত বরগুনার সন্তান পুলিশের এসআই আব্দুল খালেকের মৃত্যু