বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে দুই বাসের সংঘর্ষে চরমোনাই মাহফিলের মুসুল্লি নিহত

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৪:২৬ পূর্বাহ্ণ

বরিশালের উজিরপুর উপজেলার দুই বাসের সংঘর্ষে চরমোনাই মাহফিলের এক মুসুল্লি নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় জন ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসাধীন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসুল্লি হলেন ফরিদপুরের সদরপুর এলাকার কালাম সিকদার (৪২)।

ঘটনাস্থলে থাকা মহাসড়ক থানার সার্জেন্ট সুমন চন্দ্র সরকার বলেন, ঢাকা থেকে ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিলো ‘প্রিয়া এন্টারপ্রাইজের’ একটি বাস। সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল নগরী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো।

সার্জেন্ট সুমন জানান, আটিপাড়া এলাকায় পৌঁছুলে সাকুরা পরিবহন অজ্ঞাত একটি ট্রাককে পাশ কাটিয়ে এগোয়। তখন বিপরীত দিক থেকে এসে পড়ে প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি। এসময় সাকুরা পরিবহনের বাসের পেছনের অংশের সঙ্গে সুগন্ধা পরিবহনের বাসের সংঘর্ষ হয়।

এতে প্রিয়া এন্টারপ্রাইজের বাস‌টি রাস্তার পাশে গাছের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে চরমোনাই মাহফিলগামী মুসুল্লির মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত ৬ জনকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সার্জেন্ট সুমন আরও জানান, দুর্ঘটনায় প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি দুমড়েমুচড়ে গেছে। সাকুরা পরিবহনের বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্ঘটনার পর সাকুরা পরিবহনের বাসের চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে গেছে। সাকুরা বাস আটক করা হয়েছে। সুগন্ধ পরিবহনের বাস উদ্ধার করা হচ্ছে।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

এপ্রিলে ঘূর্ণিঝড় হতে পারে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত, ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি

বিসিসি নির্বাচনঃ সিটি নির্বাচন সুষ্ঠু না হলে ইসিকে চরম মূল্য দিতে হবে: চরমোনাই পীর

ধানমন্ডির বাসায় চুরি, লন্ডনে বসে দেখলেন মালিক

সুস্থ হয়ে ফিরলেন ফটো সাংবাদিক জিয়া

সারাদেশে এপিবিএনের ২০০ প্লাটুন ফোর্স মোতায়েন

বরিশালে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের মধ্যস্থতায় সম্পত্তির সমঝোতা স্মারক সম্পূর্ণ

বরিশাল জেলা পরিষদের দায়িত্ব পেলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব

২০২১ সালের শেষে উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্ল্যান্ট

ঝালকাঠিতে কলেজ ছাত্রকে হাত-পা কেটে হত্যা

তিনি বললেন ‘আজাইরা দরদ দেখানোর লোকের অভাব নাই!’