শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
Alltime BD News24 .com
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১:০৬ পূর্বাহ্ণ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালে মেহেন্দিগঞ্জের গজারিয়া নদী থেকে একাধিক মামলার আসামী আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য রুবেল বেপারী (৩৮) ও শামিম দেওয়ান (৩১)কে গ্রেফতার করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ এস আই আনোয়ার হোসেন ও এ এস আই মোঃ হাসান’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। পরে তাদেরকে মেহেন্দিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। রুবেল বেপারী দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউসুফ বেপারীর ছেলে আর শামিম দেওয়ান রাজ্জাক দেওয়ান’র ছেলে। এরা আন্তঃজেলা নৌ-ডাকাত হিসাবে পরিচিত। বিভিন্ন নদীতে একাধিক দুধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ছিলো।

এদের নামে মেহেন্দিগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় ১০-১২ টির বেশি মামলা রয়েছে। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, ইউএনওর উপর হামলা, নৌ-পুলিশের উপর হামলা, জাহাজে ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা চলমান। গ্রেফতারকৃত শামিম দেওয়ান ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং রুবেল ওয়ারেন্টভুক্ত আসামি। এদেরকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তির নিশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিসহ দেশের ১৪ উপজেলা মাদকমুক্ত করতে নির্ধারণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

সাত দিনের মধ্যেই পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী।।

বরিশালের ১১টি জেলার চেক পোস্টসহ দিবারাত্রি টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে র‌্যাব-৮

বরিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলণ

নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক এমপি পাচ্ছেন ২ কোটি টাকা

বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া করায় খুন হয় কলেজ ছাত্র ইমরান

শুধু মার্কিন স্বার্থে মাথা নোয়াবে না পাকিস্তান

এফবিসিসিআইয়ের নির্বাচনে শমী কায়সার

এক নজরে আবুল মাল আবদুল মুহিত

পারস্য সাগরে ইরানের ক্ষেপণাস্ত্রবাহী স্পিড বোট, আতঙ্কে যুক্তরাষ্ট্র