বুধবার , ৫ এপ্রিল ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

‘আ’লীগ ভারতের সাথে গোলামীর চুক্তি করবে না’

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ৫, ২০১৭ ১১:৩৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, এটা আমরা বিশ্বাস করি না। ভারতের সাথে আওয়ামী লীগ গোলামীর চুক্তি করবে না। দিল্লি, ওয়াশিংটন আমাদের ক্ষমতায় বসিয়ে দিবে না। আপনারা দুশ্চিন্তা করবেন না। রাজনীতির ইতিবাচক ধারায় আসুন।’

রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটরিয়ামে বুধবার শাখা ছাত্রলীগের হল সম্মেলনেতিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে আপনাদের অংশগ্রহণ করতেই হবে, বিকল্প নেই। না হলে অপনাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। তখন আপনারা সংকুচিত হতে হতে কোথায় পৌছাবেন তার শেষ নেই। তাই আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না, এটা আমরা বিশ্বাস করি না।’

কাদের বলেন, ‘বিএনপি খালি ইস্যু খুঁজে। কুমিল্লার সিটি নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ না পেয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তি নিয়ে বলছেন প্রকাশ্যে চুক্তি করতে হবে। জাতীয় সার্থে সামরিক, প্রতিরক্ষা যে কোন চুক্তিতে সই করতে আমরা রাজি।’

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির পক্ষ থেকে দেওয়া বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘আপনারা (বিএনপি) কিছু করতে না পেরে ভারতের সাথে অবিশ্বাসের দেওয়াল গড়তে চেয়েছিলেন। তাই এখন আপনাদের গাত্রদাহ শুরু হয়েছে। সমতার ভিত্তিতে, সামঞ্জস্যতা রেখে ভারতের সাথে যে কোন চুক্তিতে সই করবো।’

বুয়েট শাখা ছাত্রলীগের হল সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীসহ সকলের উদ্দেশ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের বিদায়ী সাবেক সভাপতি সোহাগকে (এইচএম বদিউজ্জামান সোহাগ) এখন আর কেউ ছালামও দেয় না। এক সময় তার পিছনে মোটর সাইকেলের মহড়া চলতো।’

তিনি বলেন, ‘সোহাগ-জাকির তোমরাও সাবেক হবা। তখন কেউ সালামও দিবে না। তাই কমিটি দেওয়ার সময় নিজের ক্যাডার বানানোর দরকার নেই। ছাত্রলীগের নেতাদের বলছি, তাফালিংটা করো না।’

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঢাবির সাথে বুয়েটের রাজনীতি মিলালে চলবে না। বিশেষায়িত প্রতিষ্ঠানের রাজনীতির আগে পড়াশোনা। পরাশোনা নাম্বার ওয়ান। বুয়েটের রাজনীতিকে নতুন করে সাজাতে হবে।’

বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্রজ্যোতি টীকাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে ট্রাফিক সার্জেন্ট রানার পিতার ইন্তেকাল

চবি ছাত্র আলাউল হত্যায় মামলা সাবেক প্রেমিকা ও স্বামীর দিকেই সন্দেহের তীর

মোবাইলে সময় কাটানোয় বকা, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রিয়াল না বার্সা, কে হবে লা লিগা চ্যাম্পিয়ন?

ঈদের পরের শুক্রবার ব্যাংক খোলা

ইয়াবাসহ গ্রেপ্তার বরখাস্ত পুলিশ কর্মকর্তা রিমান্ডে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বাংলাদেশে গণমাধ্যম উন্মুক্ত ও স্বাধীন: ইনু

পটয়াখালীতে র‍্যাব-৮,ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনে ২ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা।

বিএমপি থেকে বিদায় নিলেন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান

স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক পুলিশ প্রশাসন গড়ে তুলতে চাই- ডিসি খাইরুল আলম