শনিবার , ৮ এপ্রিল ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

মাশরাফিরা ঢাকায়

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ৮, ২০১৭ ২:৪৭ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কায় লম্বা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (৭ এপ্রিল) শ্রীলঙ্কান এয়ারলাইনসযোগে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন মাশরাফিরা। তবে দলের সঙ্গে সাকিব আসেননি। তিনি শ্রীলঙ্কা থেকেই ভারতের উদ্দেশে বিমানে চেপেছেন।

এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে টেস্ট ১-১, ওয়ানডে ১-১ এবং টি২০ ১-১ ব্যবধানেই শেষ করেছে টাইগাররা। ফলে লঙ্কানদের সঙ্গে সবগুলো ট্রফিই ভাগাভাগি করতে হয়েছে সফরকারীদের।

এই সফর বেশ আলোচিত হয়ে রয়েছে বাংলাদেশের জন্য। কেননা এই সফরেই বাংলাদেশ নিজেদের শততম টেস্ট খেলে জয় পেয়েছে। আরও একটি কারণে এই সফরটি বেশি আলোচিত। এই অন্যতম কারণটি হল টি২০ ফরম্যাট থেকে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর গ্রহণ।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে বিদায় নেন মাশরাফি। আর ওই ম্যাচে হেরে যায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতা আনার পাশাপাশি জয় দিয়ে মাশরাফিকে বিদায় জানায় বাংলাদেশ।

গত ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা ছেড়েছিল টাইগার টেস্ট দল। এরপর ১৮ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে যান মাশরাফি, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও সানজামুল ইসলাম। পরে দলে ডাক পেয়ে যোগ দেন মেহেদী হাসান মিরাজ।

 

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে জেলা প্রশাসন থেকে কর্মহীন ইলেকট্রিশিয়ান শ্রমিক দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বরিশালে নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানবাধিকার কমিশনের মানববন্ধন

মুসলিম প্রবেশের নিষেধাজ্ঞায় ট্রাম্পের পক্ষে বিচার বিভাগ

মোবাইল ব্যাংকিং সেবার চার্জ আগেই জানাতে হবে গ্রাহককে

বরিশাল বোর্ডে ইংরেজি প্রথম পত্রে বহিষ্কার ৬, অনুপস্থিত ৪৩৭

নেপালকে ৮২ রানে হারাল বাংলাদেশ।।

বরিশালে যথাযথ মর্যাদায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন।

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, শিরোপা ভারতের

বাবা-মাকে ছাড়াই বাংলাদেশে তেরোশো রোহিঙ্গা শিশু

কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুৎফুন্নাহারের জামিন