মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০১৭ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশাল ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার।।

প্রতিবেদক
alltimeBDnews24
এপ্রিল ১৮, ২০১৭ ১:৪২ পূর্বাহ্ণ

বরিশাল ও রংপুর বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান বরিশালের ও মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান রংপুরের বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (১৭ এপ্রিল) এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

অপরদিকে বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউসকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এবং রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

পাট অধিদফতরের ডিজি শামসুল আলম

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামসুল আলমকে পাট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব মো. আশরাফ আলীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একরামুল হককে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান

তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসানকে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আদেশ জারি করা হয়েছে।

বরুণদেব মিত্র ওএসডি

আরেক আদেশে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকনোমিক মিনিস্টার বরুণদেব মিত্রকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বরুণদেব মিত্র (বিডি মিত্র) এর আগে খাদ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮২ সালের নিয়মিত ব্যাচের কর্মকর্তা বরুণদেব মিত্র আগামী ২৮ আগস্ট অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন।

(Visited ১৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

বরিশালে শিশু একাডেমির আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশাল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমি সম্মাননা আগামীকাল

বরিশালে চিকিৎসা নিতে গিয়ে যৌন হয়রানির শিকার শিক্ষার্থী, কর্মচারী বরখাস্ত

ফের বনানীতে তরুণী ধর্ষণের মামলা

বানারীপাড়ায় বিএনপির সহ্স্রাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার

আব্বু আমার ভালো বন্ধু

ভোলার তজুমদ্দিনের মেঘনায় রাতে ১২ জেলে ট্রলারে ডাকাতি

অভিনেতা নাজমুল হুদা বাচ্চুর দাফন সম্পন্ন

বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী