বুধবার , ২৪ মে ২০১৭ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেদক
alltimebdnews24 com
মে ২৪, ২০১৭ ১:১৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ
মঙ্গলবার রাত দেড়টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে তার সফরসঙ্গীদের দলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াজুল বাশার জানান।

স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে বিদায় জানান জেদ্দার ডেপুটি গভর্নর মোহাম্মদ বিন হামাদ আল-ওয়াফি এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

সৌদি বাদশাহর আমন্ত্রণে ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ যোগ দিতে শনিবার রাতে রিয়াদে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মুসলিম প্রধান অর্ধশতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান রোববার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনে যোগ দেন তিনি।
গত জানুয়ারিতে শপথ নেওয়ার পর এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম বিদেশ সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই সম্মেলনেই তার প্রথম দেখা হয়।

উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে ইসলামী চরমপন্থার বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আর শেখ হাসিনা তার লিখিত বক্তৃতায় বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে সন্ত্রাসীদের অস্ত্র ও অর্থ সরবরাহ বন্ধ করাসহ চার দফা প্রস্তাব করেন।

(Visited ১০ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ নেতার মৃত্যুতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর শোক

রোহিঙ্গাদের বাদেই মিয়ানমারে শান্তি সম্মেলন

বরিশালে মুজিব বর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শংকরমঠ পুকুরে মাছের পোনা অবমুক্ত

ফারজানা ইয়াসমীন

ফারজানা ইয়াসমীন এর গল্প “স্নেহের স্বপ্ন”

উ. কোরিয়াকে ‘ক্ষেপণাস্ত্র সাহায্য’ দেওয়ায় চীন-রাশিয়ার উপর নিষেধাজ্ঞা

দক্ষ শ্রমিকের ঘাটতি ১৫ লাখ ছাড়াবে পোশাক শিল্পে ।।

চেয়ার ও ফ্যান চুরির মামলায় ডা. জাফরুল্লাহকে অব্যাহতি

দক্ষিণাঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করার মধ্যেই বরিশাল মহানগরী লক ডাউন করতে বার্তা

প্রতিরক্ষা খাতে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে

আ.লীগের সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিককে কুপিয়ে রক্তাক্ত