শনিবার , ১৭ জুন ২০১৭ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

তামিমকে প্রস্তাব দিয়েছে এসেক্স

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ১৭, ২০১৭ ১:৩০ পূর্বাহ্ণ

দারুণ ছন্দেই আছেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও নিজের জাত চেলালেন তিনি। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৮২ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৭০ রান করেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার।

এবার চারটি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ব্যাট করেছেন চার ইনিংস। সেই চার ইনিংসে তার রান সংখ্যা ১২৮, ৯৫, ০ ও ৭০। সব মিলে তামিম নামের পাশে যোগ করেন ২৯৩ রান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করায় তামিম ইকবালকে দলে পাওয়ার প্রস্তাব দিয়েছে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। আসন্ন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে তামিমকে দলে চায় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দলটি।

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট শুরু হবে আগামী ৭ জুলাই। ইংল্যান্ডের এই টুর্নামেন্টটি চলাকালীন বাংলাদেশের কোনো সিরিজ নেই। তাই এসেক্স ঈগলসের হয়ে খেলতে পারেন তামিম। দীর্ঘ দুই মাসের বিদেশ সফর শেষে দেশে ফিরবেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে খেলেছেন তামিম। ২০১১ সালে। সেবার নটিংহ্যামশায়ারের হয়ে ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশি এই ওপেনার।

(Visited ১৪ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে কিশোরীকে উদ্ধার করলো বাংলাদেশি উদ্ধারকারী দল

তালতলী উপজেলা হাসপাতালের তিন চিকিৎসককে শোকজ

পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

সৌমিত্রের মৃত্যুতে অভিনয় জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হলো

৫৩ উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন খালেদা

স্মার্ট পুলিশ গড়ে তুলতে নিয়মিত মাষ্টার প্যারেডের বিকল্প নেই : পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান

মধ্যরাতে নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

নিউইয়র্ক অ্যাসেম্বলিতে লড়ছেন পটুয়াখালীর মেরি জোবাইদা

শিক্ষিত বেকারের বোঝা পরিবার ও সমাজের জন্য অনেক বেশি কষ্টের: রাষ্ট্রপতি

নকলমুক্ত বিসিএস পরীক্ষা আয়োজনে ১৭৫ ম্যাজিস্ট্রেট